১২৩ (probhugriho hote asile jedin)

       প্রভুগৃহ হতে আসিলে যেদিন

                    বীরের দল

       সেদিন কোথায় ছিল যে লুকানো

                    বিপুল বল।

       কোথায় বর্ম, অস্ত্র কোথায়,

       ক্ষীণ দরিদ্র অতি অসহায়,

       চারি দিক হতে এসেছে আঘাত

                    অনর্গল,

       প্রভুগৃহ হতে আসিলে যেদিন

                    বীরের দল।

 

                           প্রভুগৃহমাঝে ফিরিলে যেদিন

                                  বীরের দল

                           সেদিন কোথায় লুকাল আবার

                                  বিপুল বল।

                           ধনুশর অসি কোথা গেল খসি,

                           শান্তির হাসি উঠিল বিকশি;

                           চলে গেলে রাখি সারা জীবনের

                                  সকল ফল,

                           প্রভুগৃহমাঝে ফিরিলে যেদিন

                                  বীরের দল।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

32
Verses
ঘরের মায়া ঘরের বাইরে করুক রূপরচনা,
বাইরের রসিক আনুক তার ফুলের মালা।
ঘরের বাণী ঘরের বাইরে বাজাক বাঁশি,
বাইরের উদাসী এসে দাঁড়াক তোমার আঙিনায়।
ঘরের হৃদয় ঘরের বাইরে পাতুক আসন,
সেই আসনে বাইরের পথিক এসে বসুক
                ক্ষণকালের তরে।
আরো দেখুন
25
Verses
বিরাট মানবচিত্তে
অকথিত বাণীপুঞ্জ
অব্যক্ত আবেগে ফিরে কাল হতে কালে
মহাশূন্যে নীহারিকাসম।
সে আমার মনঃসীমানার
সহসা আঘাতে ছিন্ন হয়ে
আকারে হয়েছে ঘনীভূত,
আবর্তন করিতেছে আমার রচনাকক্ষপথে।
আরো দেখুন
৪৯
Verses
৪৯
হে মহাসাগর বিপদের লোভ দিয়া
ভুলায়ে বাহির করেছ মানবহিয়া।
নিত্য তোমার ভয়ের ভীষণ বাণী
দুঃসাহসের পথে তারে আনে টানি॥  
আরো দেখুন