৪৪ (jogote anondojogge amar nimontron)

       জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ।

       ধন্য হল ধন্য হল মানবজীবন।

                           নয়ন আমার রূপের পুরে

                           সাধ মিটায়ে বেড়ায় ঘুরে,

                           শ্রবণ আমার গভীর সুরে

                                  হয়েছে মগন।

 

       তোমার যজ্ঞে দিয়েছ ভার

              বাজাই আমি বাঁশি।

       গানে গানে গেঁথে বেড়াই

              প্রাণের কান্নাহাসি।

                           এখন সময় হয়েছে কি।

                           সভায় গিয়ে তোমায় দেখি

                           জয়ধ্বনি শুনিয়ে যাব

                                  এ মোর নিবেদন।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

50
Verses
I WAS WITH THE crowd when I was in the road;
Where the road ends I find myself alone with you.
I knew not when my day dimmed into dusk and my companions left me.
I knew not when your doors opened and I stood surprised at my own heart's music.
But are there still traces of tears in my eyes though the bed is made, the lamp is lit, and we are alone, you and I?
আরো দেখুন
শেষ বেলা
Verses
     এল বেলা পাতা ঝরাবারে;
শীর্ণ বলিত কায়া, আজ শুধু ভাঙা ছায়া
          মেলে দিতে পারে।
    একদিন ডাল ছিল ফুলে ফুলে ভরা
              নানা-রঙ-করা।
          কুঁড়ি ধরা ফলে
     কার যেন কী কৌতূহলে
          উঁকি মেরে আসা
     খুঁজে নিতে আপনার বাসা।
          ঋতুতে ঋতুতে
      আকাশের উৎসবদূতে
     এনে দিত পল্লবপল্লীতে তার
কখনো পা টিপে চলা হালকা হাওয়ার,
     কখনো-বা ফাল্গুনের অস্থির এলোমেলো চাল
     জোগাইত নাচনের তাল।
                   জীবনের রস আজ মজ্জায় বহে,
                    বাহিরে প্রকাশ তার নহে।
             অন্তরবিধাতার সৃষ্টিনির্দেশে
          যে অতীত পরিচিত সে নূতন বেশে
               সাজবদলের কাজে ভিতরে লুকালো--
     বাহিরে নিবিল দীপ, অন্তরে দেখা যায় আলো।
          গোধূলির ধূসরতা ক্রমে সন্ধ্যার
                   প্রাঙ্গণে ঘনায় আঁধার।
               মাঝে-মাঝে জেগে ওঠে তারা,
          আজ চিনে নিতে হবে তাদের ইশারা।
       সমুখে অজানা পথ ইঙ্গিত মেলে দেয় দূরে,
          সেথা যাত্রার কালে যাত্রীর পাত্রটি পুরে
     সদয় অতীত কিছু সঞ্চয় দান করে তারে
          পিপাসার গ্লানি মিটাবারে।
                   যত বেড়ে ওঠে রাতি।
     সত্য যা সেদিনের উজ্জ্বল হয় তার ভাতি।
                   এই কথা  ধ্রুব জেনে, নিভৃতে লুকায়ে
     সারা জীবনের ঋণ একে একে দিতেছি চুকায়ে।
আরো দেখুন
অচেনাকে ভয় কী আমার ওরে
Verses
অচেনাকে ভয় কী আমার ওরে।
      অচেনাকেই চিনে চিনে
              উঠবে জীবন ভরে।
      জানি জানি আমার চেনা
      কোনো কালেই ফুরাবে না,
      চিহ্নহারা পথে আমায়
               টানবে অচিন-ডোরে।
      ছিল আমার মা অচেনা,
              নিল আমায় কোলে।
      সকল প্রেমই অচেনা গো,
              তাই তো হৃদয় দোলে।
      অচেনা এই ভুবন-মাঝে
      কত সুরেই হৃদয় বাজে,
      অচেনা এই জীবন আমার--
              বেড়াই তারি ঘোরে।
আরো দেখুন