১৫ (jogot jure udar sure)

জগৎ জুড়ে উদার সুরে

              আনন্দগান বাজে,

সে গান কবে গভীর রবে

              বাজিবে হিয়া-মাঝে।

                           বাতাস জল আকাশ আলো

                           সবারে কবে বাসিব ভালো,

                           হৃদয়সভা জুড়িয়া তারা

                                         বসিবে নানা সাজে।

 

নয়নদুটি মেলিলে কবে

              পরান হবে খুশি,

যে পথ দিয়া চলিয়া যাব

              সবারে যাব তুষি।

                           রয়েছ তুমি, এ কথা কবে

                           জীবন-মাঝে সহজ হবে,

                           আপনি কবে তোমারি নাম

                                         ধ্বনিবে সব কাজে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শিশু ভোলানাথ
Verses
ওরে মোর শিশু ভোলানাথ,
       তুলি দুই হাত
যেখানে করিস পদপাত
বিষম তাণ্ডবে তোর লণ্ডভণ্ড হয়ে যায় সব;
          আপন বিভব
আপনি করিস নষ্ট হেলাভরে;
          প্রলয়ের ঘূর্ণ-চক্র'পরে
চূর্ণ খেলেনার ধূলি উড়ে দিকে দিকে;
          আপন সৃষ্টিকে
ধ্বংস হতে ধ্বংসমাঝে মুক্তি দিস অনর্গল,
খেলারে করিস রক্ষা ছিন্ন করি খেলেনা-শৃঙ্খল।
অকিঞ্চন, তোর কাছে কিছুরি তো কোনো মূল্য নাই।
          রচিস যা তোর ইচ্ছা তাই
          যাহা খুশি তাই দিয়ে,
তার পর ভুলে যাস যাহা ইচ্ছা তাই নিয়ে।
আবরণ তোরে নাহি পারে সম্বরিতে, দিগম্বর,
          স্রস্ত ছিন্ন পড়ে ধূলি'পর।
লজ্জাহীন সজ্জাহীন বিত্তহীন আপনা-বিস্তৃত,
          অন্তরে ঐশ্বর্য তোর, অন্তরে অমৃত।
দারিদ্র৻ করে না দীন, ধূলি তোরে করে না অশুচি,
নৃত্যের বিক্ষোভে তোর সব গ্লানি নিত্য যায় ঘুচি।
ওরে শিশু ভোলানাথ, মোরে ভক্ত ব'লে
          নে রে তোর তাণ্ডবের দলে;
          দে রে চিত্তে মোর
          সকল-ভোলার ঐ ঘোর,
খেলেনা-ভাঙার খেলা দে আমারে বলি।
আপন সৃষ্টির বন্ধ আপনি ছিঁড়িয়া যদি চলি
          তবে তোর মত্ত নর্তনের চালে
আমার সকল গান ছন্দে ছন্দে মিলে যাবে তালে।
আরো দেখুন
বৈরাগ্য
Verses
কহিল গভীর রাত্রে সংসারে বিরাগী--
"গৃহ তেয়াগিব আজি ইষ্টদেব লাগি।
কে আমারে ভুলাইয়া রেখেছে এখানে?"
দেবতা কহিলা, "আমি।"--শুনিল না কানে।
সুপ্তিমগ্ন শিশুটিরে আঁকড়িয়া বুকে
প্রেয়সী শয্যার প্রান্তে ঘুমাইছে সুখে।
কহিল, "কে তোরা ওরে মায়ার ছলনা?"
দেবতা কহিলা, "আমি।"--কেহ শুনিল না।
ডাকিল শয়ন ছাড়ি, "তুমি কোথা প্রভু?"
দেবতা কহিলা, "হেথা।"--শুনিল না তবু।
স্বপনে কাঁদিল শিশু জননীরে টানি--
দেবতা কহিলা, "ফির।"--শুনিল না বাণী।
দেবতা নিশ্বাস ছাড়ি কহিলেন, "হায়,
আমারে ছাড়িয়া ভক্ত চলিল কোথায়?"
আরো দেখুন
পরিচয়
Verses
দয়া বলে, কে গো তুমি মুখে নাই কথা?
অশ্রুভরা আঁখি বলে, আমি কৃতজ্ঞতা।
আরো দেখুন