১১১ (gorbo kore nii ne o nam)

       গর্ব করে নিই নে ও নাম, জান অন্তর্যামী,

              আমার মুখে তোমার নাম কি সাজে।

       যখন সবাই উপহাসে তখন ভাবি আমি

              আমার কণ্ঠে তোমার নাম কি বাজে।

                    তোমা হতে অনেক দূরে থাকি

                    সে যেন মোর জানতে না রয় বাকি,

       নামগানের এই ছদ্মবেশে দিই পরিচয় পাছে

              মনে মনে মরি যে সেই লাজে।

 

       অহংকারের মিথ্যা হতে বাঁচাও দয়া করে

              রাখো আমায় যেথা আমার স্থান।

       আর-সকলের দৃষ্টি হতে সরিয়ে দিয়ে মোরে

              করো তোমার নত নয়ন দান।

                    আমার পূজা দয়া পাবার তরে,

                    মান যেন সে না পায় করো ঘরে,

       নিত্য তোমায় ডাকি আমি ধুলার 'পরে বসে

              নিত্যনূতন অপরাধের মাঝে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

জাগরণ
Verses
          দেহে মনে সুপ্তি যবে করে ভর
               সহসা চৈতন্যলোকে আনে কল্পান্তর,
                   জাগ্রত জগৎ চলে যায়
                        মিথ্যার কোঠায়।
                 তখন নিদ্রার শূন্য ভরি
স্বপ্নসৃষ্টি শুরু হয়, ধ্রুব সত্য তারে মনে করি।
          সেও ভেঙে যায় যবে
     পুনর্বার জেগে উঠি অন্য এক ভবে;
         তখনি তাহারে সত্য বলি,
          নিশ্চিত স্বপ্নের রূপ অনিশ্চিতে কোথা যায় চলি।
                   তাই ভাবি মনে
          যদি এ জীবন মোর গাঁথা থাকে মায়ার স্বপনে,
                   মৃত্যুর আঘাতে জেগে উঠে
               অজিকার এ জগৎ অকস্মাৎ যায় টুটে,
                   সব-কিছু অন্য-এক অর্থে দেখি--
চিত্ত মোর চমকিয়া সত্য বলি তারে জানিবে কি?
               সহসা কি উদিবে স্মরণে
ইহাই জাগ্রত সত্য অন্যকালে ছিল তার মনে?
আরো দেখুন
উড়ো জাহাজ
Verses
ওরে যন্ত্রের পাখি,
       ওরে রে আগুন-খাকী,
একি ডানা মেলি  আকাশেতে এলি,
       কোন্‌ নামে তোরে ডাকি?
       কোন্‌ রাক্ষুসে চিলে
       কী বিকট হাড়গিলে
পেড়েছিল ডিম    প্রকাণ্ড ভীম,
       তোরে সে জন্ম দিলে।
             কোন্‌ বটে, কোন্‌ শালে,
             কোন্‌ সে লোহার ডালে,
       কিরকম গাছে        তোর বাসা আছে
             দেখি নি তো কোনো কালে।
                 যখন ভ্রমণ করো
                 গান কেন নাহি ধরো--
         কোন্‌ ভূতে হায়        চাবুক কষায়,
                 গোঁ গোঁ ক'রে ক'রে মরো।
             তোমার ও দুটো ডানা
             মানুষের পোষ-মানা--
       কলের খাঁচায়        তোমারে নাচায়,
                 তুমি বোবা, তুমি কানা।
             হায় রে এ কি অদৃষ্ট,
             কিছুই তো নহে মিষ্ট--
       মানুষের সাথ        থাকো দিন রাত,
             নাহি বল রাধাকৃষ্ট।
               যত হও নাকো বড়ো,
               দাঁত করো কড়োমড়ো--
       তবু ভয়ে তোর       লাগিবে না ঘোর,
               হব নাকো জড়োসড়ো।
               মানুষেরে পিঠে ধরি
                          ঘোরো দিবা-বিভাবরী--
               আমরা দোয়েল        পাপিয়া কোয়েল
                          দূর হতে গড় করি।
আরো দেখুন
18
Verses
তোমার বীণায় কত তার আছে
      কত-না সুরে,
আমি তার সাথে আমার তারটি
      দিব গো জুড়ে।
তার পর হতে প্রভাতে সাঁঝে
তব বিচিত্র রাগিণীমাঝে
আমারো হৃদয় রণিয়া রণিয়া
      বাজিবে তবে।
তোমার সুরেতে আমার পরান
      জড়ায়ে রবে।
তোমার তারায় মোর আশাদীপ
     রাখিব জ্বালি।
তোমার কুসুমে আমার বাসনা
     দিব গো ঢালি।
তার পর হতে নিশীথে প্রাতে
তব বিচিত্র শোভার সাথে
আমারো হৃদয় জ্বলিবে ফুটিবে,
     দুলিবে সুখে--
মোর পরানের ছায়াটি পড়িবে
     তোমার মুখে।
আরো দেখুন