২৯ (dhone jone achhi joraye hay)

       ধনে জনে আছি জড়ায়ে হায়,

       তবু জান, মন তোমারে চায়।

                     অন্তরে আছ হে অন্তর্যামী,

                     আমা চেয়ে আমায় জানিছ স্বামী--

                     সব সুখে দুখে ভুলে থাকায়

                           জান, মম মন তোমারে চায়।

 

       ছাড়িতে পারি নি অহংকারে,

       ঘুরে মরি শিরে বহিয়া তারে,

       ছাড়িতে পারিলে বাঁচি যে হায়--

                           তুমি জান, মন তোমারে চায়।

                                  যা আছে আমার সকলি কবে

                                  নিজ হাতে তুমি তুলিয়া লবে।

                                  সব ছেড়ে সব পাব তোমায়,

                                         মনে মনে মন তোমারে চায়।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

5
Verses
JOY FREED from the bond of earth's slumber
rushes into numberless leaves,
and dances in the air for a day.
আরো দেখুন
225
Verses
LIKE MY heart's pain that has long missed its meaning,
the sun's rays robed in dark
hide themselves under the ground.
Like my heart's pain at love's sudden touch,
they change their veil at the spring's call
and come out in the carnival of colours,
in flowers and leaves.
আরো দেখুন
17
Verses
যেদিন       ফুটল কমল কিছুই জানি নাই
    আমি          ছিলেম অন্যমনে।
আমার       সাজিয়ে সাজি তারে আনি নাই
   সে যে          রইল সংগোপনে।
             মাঝে মাঝে হিয়া আকুলপ্রায়,
             স্বপন দেখে চমকে উঠে চায়,
             মন্দ মধুর গন্ধ আসে হায়
   কোথায়           দখিন-সমীরণে।
ওগো       সেই সুগন্ধে ফিরায়ে উদাসিয়া
                    আমায় দেশে দেশান্তে
যেন          সন্ধানে তার উঠে নিশ্বাসিয়া
               ভুবন          নবীন বসন্তে।
             কে জানিত দূরে তো নেই সে,
             আমারি গো আমারি সেই যে,
             এ মাধুরী ফুটেছে হায় রে
   আমার          হৃদয়-উপবনে।
আরো দেখুন