১০৪ (ami cheye achhi tomader sobapane)

       আমি চেয়ে আছি তোমাদের সবাপানে।

       স্থান দাও মোরে সকলের মাঝখানে।

           নীচে সব নীচে এ ধূলির ধরণীতে

           যেথা আসনের মূল্য না হয় দিতে,

           যেথা রেখা দিয়ে ভাগ করা নেই কিছু

              যেথা ভেদ নাই মানে আর অপমানে,

              স্থান দাও সেথা সকলের মাঝখানে।

 

           যেথা বাহিরের আবরণ নাহি রয়,

           যেথা আপনার উলঙ্গ পরিচয়।

              আমার বলিয়া কিছু নাই একেবারে,

              এ সত্য যেথা নাহি ঢাকে আপনারে,

              সেথায় দাঁড়ায়ে নিলাজ দৈন্য মম

                  ভরিয়া লইব তাঁহার পরম দানে।

                  স্থান দাও মোরে সকলের মাঝখানে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

৮৮
Verses
৮৮
হে প্রেম, যখন ক্ষমা কর তুমি সব অভিমান ত্যেজে,
            কঠিন শাস্তি সে যে।
হে মাধুরী, তুমি কঠোর আঘাতে যখন নীরব রহ
            সেই বড়ো দুঃসহ॥      
আরো দেখুন
12
Verses
     এই দুয়ারটি খোলা।
আমার খেলা খেলবে বলে
আপনি হেথায় আস চলে
     ওগো আপন-ভোলা।
ফুলের মালা দোলে গলে,
পুলক লাগে চরণতলে
                কাঁচা নবীন ঘাসে।
এসো আমার আপন ঘরে,
ব'সো আমার আসন-'পরে
                 লহ আমার পাশে।
এমনিতরো লীলার বেশে
যখন তুমি দাঁড়াও এসে
                 দাও আমারে দোলা।
ওঠে হাসি নয়নবারি,
তোমায় যখন চিনতে নারি
                 ওগো আপন-ভোলা।
কত রাতে, কত প্রাতে,
কত গভীর বরষাতে,
                 কত বসন্তে,
তোমায় আমায় সকৌতুকে
কেটেছে দিন দুঃখে সুখে
                কত আনন্দে।
আমার পরশ পাবে বলে
আমায় তুমি নিলে কোলে
                 কেউ তো জানে না তা।
রইল আকাশ অবাক মানি,
করল কেবল কানাকানি
                  বনের লতাপাতা।
মোদের দোঁহার সেই কাহিনী
ধরেছে আজ কোন্‌ রাগিণী
                  ফুলের সুগন্ধে?
সেই মিলনের চাওয়া-পাওয়া
গেয়ে বেড়ায় দখিন হাওয়া
                 কত বসন্তে।
মাঝে মাঝে ক্ষণে ক্ষণে
যেন তোমায় হল মনে
                 ধরা পড়েছ।
মন বলেছে "তুমি কে গো,
চেনা মানুষ চিনি নে গো,
                 কী বেশ ধরেছ?"
রোজ দেখেছি দিনের কাজে
পথের মাঝে ঘরের মাঝে
                 করছ যাওয়া-আসা;
হঠাৎ কবে এক নিমেষে
তোমার মুখের সামনে এসে
                 পাই নে খুঁজে ভাষা।
সেদিন দেখি পাখির গানে
কী যে বলে কেউ না জানে-
                 কী গুণ করেছ।
চেনা মুখের ঘোমটা-আড়ে
অচেনা সেই উঁকি মারে
                ধরা পড়েছ।
আরো দেখুন
পার কি বলিতে কেহ
Verses
পার কি বলিতে কেহ কী হল এ বুকে
যখনি শুনি গো ধীর সংগীতের ধ্বনি
যখনি দেখি গো ধীর প্রশান্ত রজনী
কত কী যে কথা আর কত কী যে ভাব
উচ্ছ্বসিয়া উথলিয়া আলোড়িয়া উঠে!
দূরাগত রাখালের বাঁশরির মতো
আধভোলা কালিকার স্বপ্নের মতন --
কী যে কথা কী যে ভাব ধরি ধরি করি
তবুও কেমন ধারা পারি না ধরিতে!
কী করি পাই না খুঁজি পাই না ভাবিয়া,
ইচ্ছা করে ভেঙেচুরে প্রাণের ভিতর
যা-কিছু যুঝিছে হৃদে খুলে ফেলি তাহা।
আরো দেখুন