৬৮ (amar khela jokhon chhilo tomar sone)

আমার      খেলা যখন ছিল তোমার সনে

              তখনকে তুমি তা কে জানত।

তখন       ছিল না ভয় ছিল না লাজ মনে

              জীবনবহে যেত অশান্ত।

                    তুমি        ভোরের বেলা ডাক দিয়েছ কত

                                  যেন আমার আপন সখার মতো,

                    হেসে        তোমার সাথে ফিরেছিলেম ছুটে

                                  সেদিন কত না বন-বনান্ত।

 

ওগো        সেদিন তুমি গাইতে যে-সব গান

                    কোনো অর্থ তাহার কে জানত।

              শুধু  সঙ্গে তারি গাইত আমার প্রাণ,

              সদা   নাচত হৃদয় অশান্ত।

                  হঠাৎ    খেলার শেষে আজ কী দেখি ছবি,

                    স্তব্ধ আকাশ, নীরব শশী রবি,

                    তোমার   চরণপানে নয়ন করি' নত

                    ভুবন দাঁড়িয়ে আছে একান্ত।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

27
Verses
     আমার কাছে রাজা আমার রইল অজানা।
          তাই সে যখন তলব করে খাজানা
     মনে করি পালিয়ে গিয়ে দেব তারে ফাঁকি,
              রাখব দেনা বাকি।
     যেখানেতেই পালাই আমি গোপনে
     দিনে কাজের আড়ালেতে, রাতে স্বপনে,
              তলব তারি আসে
              নিশ্বাসে নিশ্বাসে।
     তাই জেনেছি, আমি তাহার নইকো অজানা।
              তাই জেনেছি ঋণের দায়ে
                       ডাইনে বাঁয়ে
     বিকিয়ে বাসা নাইকো আমার ঠিকানা।
              তাই ভেবেছি জীবন-মরণে
     যা আছে সব চুকিয়ে দেব চরণে।
              তাহার পরে
                    নিজের জোরে
                           নিজেরি স্বত্বে
     মিলবে আমার আপন বাসা তাঁহার রাজত্বে।
আরো দেখুন
যাত্রী আমি ওরে
Verses
                    যাত্রী আমি ওরে।
পারবে না কেউ রাখতে আমায় ধরে।
              দুঃখসুখের বাঁধন সবই মিছে,
              বাঁধা এ-ঘর রইবে কোথায় পিছে,
বিষয়বোঝা টানে আমায় নীচে,
                    ছিন্ন হয়ে ছড়িয়ে যাবে পড়ে।
                    যাত্রী আমি ওরে।
চলতে পথে গান গাহি প্রাণ ভরে।
              দেহ-দুর্গে খুলবে সকল দ্বার,
              ছিন্ন হবে শিকল বাসনার,
              ভালোমন্দ কাটিয়ে হব পার
                     চলতে রব লোকে লোকান্তরে।
                    
              যাত্রী আমি ওরে।
যা-কিছু ভার যাবে সকাল সরে।
              আকাশ আমায় ডাকে দূরের পানে
              ভাষাবিহীন অজানিতের গানে,
              সকাল-সাঁঝে পরান মম টানে
                    কাহার বাঁশি এমন গভীর স্বরে।
                    যাত্রী আমি ওরে--
              বাহির হলেম না জানি কোন্‌ ভোরে।
                    তখন কোথাও গায় নি কোনো পাখি,
                    কী জানি রাত কতই ছিল বাকি,
                    নিমেষহারা শুধুই একটি আঁখি
                           জেগেছিল অন্ধকারের 'পরে।
              যাত্রী আমি ওরে।
       কোন্‌ দিনান্তে পৌঁছব কোন্‌ ঘরে।
              কোন্‌ তারকা দীপ জ্বালে সেইখানে,
              বাতাস কাঁদে কোন্‌ কুসুমের ঘ্রাণে,
              কে গো সেথায় স্নিগ্ধ দু-নয়ানে
                    অনাদিকাল চাহে আমার তরে।
আরো দেখুন
84
Verses
IN DEATH the many becomes one; in life the one becomes many.
Religion will be one when God is dead.
আরো দেখুন