৯৭ (sukher majhe tomar dekhechhi)

সুখের মাঝে তোমায় দেখেছি,

      দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভ'রে।

হারিয়ে তোমায় গোপন রেখেছি,

      পেয়ে আবার হারাই মিলন-ঘোরে।

          চিরজীবন আমার বীণা-তারে

          তোমার আঘাত লাগল বারে বারে,

          তাই তো আমার নানা সুরের তানে

                তোমার পরশ প্রাণে নিলেম ধ'রে।

     আজ তো আমি ভয় করি নে আর

        লীলা যদি ফুরায় হেথাকার।

নূতন আলোয় নূতন অন্ধকারে

             লও যদি বা নূতন সিন্ধুপারে

             তবু তুমি সেই তো আমার তুমি,

                    আবার তোমায় চিনব নূতন ক'রে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

52
Verses
I.130. sain bin dard kareje hoy
WHEN I AM parted from my Beloved, my heart is full of misery: I have no comfort in the day, I have no sleep in the night. To whom shall I tell my sorrow?
The night is dark; the hours slip by. Because my Lord is absent, I start up and tremble with fear.
Kabir says: 'Listen, my friend! there is no other satisfaction, save in the encounter with the Beloved.'
আরো দেখুন
এই শরৎ-আলোর কমল-বনে
Verses
  এই      শরৎ-আলোর কমল-বনে
            বাহির হয়ে বিহার করে
                   যে ছিল মোর মনে মনে।
               তারি সোনার কাঁকন বাজে
               আজি প্রভাত-কিরণমাঝে,
                   হাওয়াতে কাঁপে আঁচলখানি,
                       ছড়ায় ছায়া ক্ষণে ক্ষণে।
               আকুল কেশের পরিমলে
               শিউলি-বনের উদাস বায়ু
                     পড়ে থাকে তরুর তলে।
                   হৃদয়মাঝে হৃদয় দুলায়,
                   বাহিরে সে ভুবন ভুলায়,
                      আজি সে তার চোখের চাওয়া।
                         ছড়িয়ে দিল নীল গগনে।
আরো দেখুন
182
Verses
I AM LIKE the road in the night listening to the footfalls of its memories in silence.
আরো দেখুন