৭৩ (pushpo diye maro jare)

পুষ্প দিয়ে মার যারে

       চিনল না সে মরণকে।

বাণ খেয়ে যে পড়ে, সে যে

       ধরে তোমার চরণকে।

সবার নীচে ধুলার 'পরে

ফেল যারে মৃত্যু-শরে

সে যে তোমার কোলে পড়ে--

      ভয় কী বা তার পড়নকে।

আরামে যার আঘাত ঢাকা,

      কলঙ্ক যার সুগন্ধ,

নয়ন মেলে দেখল না সে

      রুদ্র মুখের আনন্দ।

মজল না সে চোখের জলে,

পৌঁছল না চরণতলে,

তিলে তিলে পলে পলে

      ম'ল যেজন পালঙ্কে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

198
Verses
THE CRICKET'S chirp and the patter of rain come to me through the dark, like the rustle of dreams from my past youth.
আরো দেখুন
বাংলাদেশের মানুষ হয়ে
Verses
বাংলাদেশের মানুষ হয়ে
       ছুটিতে ধাও চিতোরে,
কাঁচড়াপাড়ার জলহাওয়াটা
       লাগল এতই তিতো রে?
     মরিস ভয়ে ঘরের প্রিয়ার,
     পালাস ভয়ে ম্যালেরিয়ার,
হায় রে ভীরু, রাজপুতানার
       ভূত পেয়েছে কী তোরে।
লড়াই ভালোবাসিস, সে তো
       আছেই ঘরের ভিতরে।
আরো দেখুন
তোমরা ও আমরা
Verses
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও
            কুলুকুলুকল নদীর স্রোতের মতো।
   আমরা তীরেতে দাঁড়ায়ে চাহিয়া থাকি,
            মরমে গুমরি মরিছে কামনা কত।
   আপনা-আপনি কানাকানি কর সুখে,
   কৌতুকছটা উছসিছে চোখে মুখে,
   কমলচরণ পড়িছে ধরণী-মাঝে,
   কনকনূপুর রিনিকি ঝিনিকি বাঝে।
   অঙ্গে অঙ্গ বাঁধিছে রঙ্গপাশে,
            বাহুতে বাহুতে জড়িত ললিত লতা।
   ইঙ্গিতরসে ধ্বনিয়া উঠিছে হাসি,
            নয়নে নয়নে বহিছে গোপন কথা।
   আঁখি নত করি একেলা গাঁথিছ ফুল,
   মুকুর লইয়া যতনে বাঁধিছ চুল।
   গোপন হৃদয়ে আপনি করিছ খেলা,
   কী কথা ভাবিছ, কেমন কাটিছে বেলা।
   চকিতে পলকে অলক উড়িয়া পড়ে,
            ঈষৎ হেলিয়া আঁচল মেলিয়া যাও--
   নিমেষ ফেলিতে আঁখি না মেলিতে,ত্বরা
            নয়নের আড়ে না জানি কাহারে চাও।
   যৌবনরাশি টুটিতে লুটিতে চায়,
   বসনে শাসনে বাঁধিয়া রেখেছ তায়।
   তবু শতবার শতধা হইয়া ফুটে,
   চলিতে ফিরিতে ঝলকি চলকি উঠে।
   আমরা মূর্খ কহিতে জানি নে কথা,
            কী কথা বলিতে কী কথা বলিয়া ফেলি।
   অসময়ে গিয়ে লয়ে আপনার মন,
            পদতলে দিয়ে চেয়ে থাকি আঁখি মেলি।
   তোমরা দেখিয়া চুপি চুপি কথা কও,
   সখীতে সখীতে হাসিয়া অধীর হও,
   বসন-আঁচল বুকেতে টানিয়া লয়ে
   হেসে চলে যাও আশার অতীত হয়ে।
   আমরা বৃহৎ অবোধ ঝড়ের মতো
            আপন আবেগে ছুটিয়া চলিয়া আসি।
   বিপুল আঁধারে অসীম আকাশ ছেয়ে
      টুটিবারে চাহি আপন হৃদয়রাশি।
   তোমরা বিজুলি হাসিতে হাসিতে চাও,
   আঁধার ছেদিয়া মরম বিঁধিয়া দাও,
   গগনের গায়ে আগুনের রেখা আঁকি
  চকিতে চরণে চলে যাও দিয়ে ফাঁকি।
   অযতনে বিধি গড়েছে মোদের দেহ,
            নয়ন অধর দেয় নি ভাষায় ভরে।
   মোহন মধুর মন্ত্র জানি নে মোরা,
            আপনা প্রকাশ করিব কেমন করে?
   তোমরা কোথায় আমরা কোথায় আছি,
   কোনো সুলগনে হব না কি কাছাকাছি।
   তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাবে,
   আমরা দাঁড়ায়ে রহিব এমনি ভাবে!
আরো দেখুন