১০০ (goti amar ese)

গতি আমার এসে

ঠেকে যেথায় শেষে

            অশেষ সেথা খোলে আপন দ্বার।

যেথা আমার গান

হয় গো অবসান

            সেথা গানের নীরব পারাবার।

যেথা আমার আঁখি

আঁধারে যায় ঢাকি

            অলখ-লোকের আলোক সেথা জ্বলে।

বাইরে কুসুম ফুটে

ধুলায় পড়ে টুটে,

            অন্তরে তো অমৃত-ফল ফলে।

কর্ম বৃহৎ হয়ে

চলে যখন বয়ে

           তখন সে পায় বৃহৎ অবকাশ।

যখন আমার আমি

ফুরায়ে যায় থামি

           তখন আমার তোমাতে প্রকাশ।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বিদায়সম্বল
Verses
যাবার দিকের পথিকের 'পরে
          ক্ষণিকার স্নেহখানি
শেষ উপহার করুণ অধরে
          দিল কানে কানে আনি।
"ভুলিব না কভু, রবে মনে মনে'
এই মিছে আশা দেয় খনে খনে,
ছলছল ছায়া নবীন নয়নে
          বাধোবাধো মৃদু বাণী।
যাবার দিকের পথিক সে কথা
          ভরি লয় তার প্রাণে।
পিছনের এই শেষ আকুলতা
          পাথেয় বলি সে জানে।
যখন আঁধারে ভরিবে সরণী,
ভুলে-ভরা ঘুমে নীরব ধরণী,
"ভুলিব না কভু,' এই ক্ষীণধ্বনি
          তখনো বাজিবে কানে।
যাবার দিকের পথিক সে বোঝে--
          যে যায় সে যায় চ'লে,
যারা থাকে তারা এ উহারে খোঁজে,
          যে যায় তাহারে ভোলে।
তবুও নিজেরে ছলিতে ছলিতে
বাঁশি বাজে মনে চলিতে চলিতে
"ভুলিব না কভু' বিভাসে ললিতে
          এই কথা বুকে দোলে।
আরো দেখুন
59
Verses
THEY DO NOT build high towers in the Land of All-I-Have-Found. A grassy lawn runs by the road, with a stream of fugitive water at its side. The bees haunt the cottage porches abloom with passion flowers. The men set out on their errands with a smile, and in the evening they come home with a song, with no wages, in the Land of All-I-Have-Found.
In the midday, sitting in the cool of their courtyards, the women hum and spin at their wheels, while over the waving harvest comes wafted the music of shepherds' flutes. It rejoices the wayfarers' hearts who walk singing through the shimmering shadows of the fragrant forest in the Land of AII-l-Have-Found.
The traders sail with their merchandise down the river, but they do not moor their boats in this land; soldiers march with banners flying, but the king never stops his chariot. Travellers who come from afar to rest here awhile, go away without knowing what there is in the Land of All-I-Have-Found.
Here crowds do not jostle each other in the roads. O poet, set up your house in this land. Wash from your feet the dust of distant wanderings, tune your lute, and at the day's end stretch yourself on the cool grass under the evening star in the Land of All-I-Have-Found.
আরো দেখুন
32
Verses
MY KING WAS unknown to me, therefore when he claimed his tribute I was bold to think I would hide myself leaving my debts unpaid.
I fled and fled behind my day's work and my night's dreams.
But his claims followed me at every breath I drew.
Thus I came to know that I am known to him and no place left which is mine.
Now I wish to lay my all before his feet, and gain the right to my place in his kingdom.
আরো দেখুন