147 (the worm thinks)

THE WORM thinks it strange and foolish

that man does not eat his books.

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ফুল তো আমার ফুরিয়ে গেছে
Verses
ফুল তো আমার ফুরিয়ে গেছে,
            শেষ হল মোর গান--
এবার প্রভু, লও গো শেষের দান।
      অশ্রুজলের পদ্মখানি
      চরণতলে দিলাম আনি--
      ওই হাতে মোর হাত দুটি লও,
            লও গো আমার প্রাণ।
এবার প্রভু, লও গো শেষের দান।
ঘুচিয়ে লও গো সকল লজ্জা,
            চুকিয়ে লও গো ভয়।
বিরোধ আমার যত আছে
            সব করে লও জয়।
      লও গো আমার নিশীথরাতি,
      লও গো আমার ঘরের বাতি,
      লও গো আমার সকল শক্তি--
            সকল অভিমান।
এবার প্রভু, লও গো শেষের দান।
আরো দেখুন
মাস্টারবাবু
Verses
আমি আজ কানাই মাস্টার,
     পোড়ো মোর বেড়ালছানাটি।
আমি ওকে মারি নে মা, বেত,
     মিছিমিছি বসি নিয়ে কাঠি।
রোজ রোজ দেরি করে আসে,
     পড়াতে দেয় না ও তো মন,
ডান পা তুলিয়ে তোলে হাই
     যত আমি বলি "শোন্‌ শোন্‌'।
দিনরাত খেলা খেলা খেলা,
     লেখায় পড়ায় ভারি হেলা।
আমি বলি "চ ছ জ ঝ ঞ',
     ও কেবল বলে "মিয়োঁ মিয়োঁ'।
প্রথম  ভাগের পাতা খুলে
       আমি ওরে বোঝাই মা, কত--
  চুরি করে খাস নে কখনো,
       ভালো হোস গোপালের মতো।
  যত বলি সব হয় মিছে,
       কথা যদি একটিও শোনে--
  মাছ যদি দেখেছে কোথাও
       কিছুই থাকে না আর মনে।
  চড়াই পাখির দেখা পেলে
       ছুটে যায় সব পড়া ফেলে।
  যত বলি "চ ছ জ ঝ ঞ',
       দুষ্টুমি ক'রে বলে "মিয়োঁ'।
  আমি ওরে বলি বার বার,
       "পড়ার সময় তুমি পোড়ো--
  তার পরে ছুটি হয়ে গেলে
       খেলার সময় খেলা কোরো।'
  ভালোমানুষের মতো থাকে,
       আড়ে আড়ে চায় মুখপানে,
  এম্‌নি সে ভান করে যেন
       যা বলি বুঝেছে তার মানে।
  একটু সুযোগ বোঝে যেই
       কোথা যায় আর দেখা নেই।
  আমি বলি "চ ছ জ ঝ ঞ',
       ও কেবল বলে "মিয়োঁ মিয়োঁ'।
আরো দেখুন
কেন মধুর
Verses
       রঙিন খেলেনা দিলে ও রাঙা হাতে
       তখন বুঝি রে বাছা, কেন যে প্রাতে
এত রঙ খেলে মেঘে          জলে রঙ ওঠে জেগে,
       কেন এত রঙ লেগে ফুলের পাতে --
       রাঙা খেলা দেখি যবে ও রাঙা হাতে।
গান গেয়ে তোরে আমি নাচাই যবে
       আপন হৃদয়-মাঝে বুঝি রে তবে,
  পাতায় পাতায় বনে      ধ্বনি এত কী কারণে,
       ঢেউ বহে নিজমনে তরল রবে,
       বুঝি তা তোমারে গান শুনাই যবে।
       যখন নবনী দিই লোলুপ করে
       হাতে মুখে মেখেচুকে বেড়াও ঘরে,
  তখন বুঝিতে পারি      স্বাদু কেন নদীবারি,
       ফল মধুরসে ভারী কিসের তরে,
       যখন নবনী দিই লোলুপ করে।
       যখন চুমিয়ে তোর বদনখানি
       হাসিটি ফুটায়ে তুলি তখনি জানি
  আকাশ কিসের সুখে    আলো দেয় মোর মুখে,
       বায়ু দিয়ে যায় বুকে অমৃত আনি--
       বুঝি তা চুমিলে তোর বদনখানি।
আরো দেখুন