উৎসর্গ (utsarga)

গত বৎসরকার বসন্তের ফুল লইয়া এ বৎসরকার

বসন্তে মালা গাঁথিলাম।

যাঁহার নয়ন-কিরণে প্রতিদিন প্রভাতে এই ফুলগুলি

একটি একটি করিয়া ফুটিয়া উঠিত,

তাঁহারি চরণে ইহাদিগকে উৎসর্গ করিলাম।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পাঠিকা
Verses
          বহিছে হাওয়া উতল বেগে,
আকাশ ঢাকা সজল মেঘে,
          ধ্বনিয়া উঠে কেকা।
করি নি কাজ, পরি নি বেশ,
গিয়েছে বেলা বাঁধি নি কেশ,
          পড়ি তোমারই লেখা।
          
                   ওগো আমারই কবি,
          তোমারে আমি জানি নে কভু,
          তোমার বাণী আঁকিছে তবু
                   অলস মনে অজানা তব ছবি।
          বাদলছায়া হায় গো মরি,
বেদনা দিয়ে তুলেছ ভরি,
          নয়ন মম করিছে ছলোছলো।
          হিয়ার মাঝে কি কথা তুমি বল!
          কোথায় কবে আছিলে জাগি,
          বিরহ তব কাহার লাগি,
                   কোন্‌ সে তব প্রিয়া!
ইন্দ্র তুমি, তোমার শচী--
জানি তাহারে তুলেছ রচি
          আপন মায়া দিয়া।
                   ওগো আমার কবি,
          ছন্দ বুকে যতই বাজে
          ততই সে মূরতিমাঝে
                   জানি না কেন আমারে আমি লভি।
                   নারীহৃদয়-যমুনাতীরে
                   চিরদিনের সোহাগিনীরে
                             চিরকালের শুনাও স্তবগান।
                             বিনা কারণে দুলিয়া ওঠে প্রাণ।
          নাই বা তার শুনিনু নাম,
কভু তাহারে না দেখিলাম,
          কিসের ক্ষতি তায়।
প্রিয়ারে তব যে নাহি জানে
জানে সে তারে তোমার গানে
          আপন চেতনায়।
                    ওগো আমার কবি,
          সুদূর তব ফাগুন-রাতি
          রক্তে মোর উঠিল মাতি,
                   চিত্তে মোর উঠিছে পল্লবি।
          জেনেছ যারে তাহারো মাঝে
          অজানা যেই সে-ই বিরাজে,
                   আমি যে সেই অজানাদের দলে।
                   তোমার মালা এল আমার গলে।
বৃষ্টিভেজা যে ফুলহার
শ্রাবণসাঁঝে তব প্রিয়ার
          বেণীটি ছিল ঘেরি,
গন্ধ তারই স্বপ্নসম
লাগিছে মনে, যেন সে মম
          বিগত জনমেরই।
                   ওগো আমার কবি,
          জান না, তুমি মৃদু কী তানে
          আমারই এই লতাবিতানে
                   শুনায়েছিলে করুণ ভৈরবী।
                   ঘটে নি যাহা আজ কপালে
                   ঘটেছে যেন সে কোন্‌ কালে,
                             আপনভোলা যেন তোমার গীতি
                             বহিছে তারই গভীর বিস্মৃতি।
আরো দেখুন
27
Verses
     আমার কাছে রাজা আমার রইল অজানা।
          তাই সে যখন তলব করে খাজানা
     মনে করি পালিয়ে গিয়ে দেব তারে ফাঁকি,
              রাখব দেনা বাকি।
     যেখানেতেই পালাই আমি গোপনে
     দিনে কাজের আড়ালেতে, রাতে স্বপনে,
              তলব তারি আসে
              নিশ্বাসে নিশ্বাসে।
     তাই জেনেছি, আমি তাহার নইকো অজানা।
              তাই জেনেছি ঋণের দায়ে
                       ডাইনে বাঁয়ে
     বিকিয়ে বাসা নাইকো আমার ঠিকানা।
              তাই ভেবেছি জীবন-মরণে
     যা আছে সব চুকিয়ে দেব চরণে।
              তাহার পরে
                    নিজের জোরে
                           নিজেরি স্বত্বে
     মিলবে আমার আপন বাসা তাঁহার রাজত্বে।
আরো দেখুন
46
Verses
ওড়ার আনন্দে পাখি
      শূন্যে দিকে দিকে
বিনা অক্ষরের বাণী
      যায় লিখে লিখে।
মন মোর ওড়ে যবে
      জাগে তার ধ্বনি,
পাখার আনন্দ সেই
      বহিল লেখনী।
আরো দেখুন