যোগী (jogee)

পশ্চিমে ডুবেছে ইন্দু,              সম্মুখে উদার সিন্ধু,

             শিরোপরি অনন্ত আকাশ,

লম্বমান জটাটুটে,                যোগিবর করপুটে

             দেখিছেন সূর্যের প্রকাশ।

উলঙ্গ সুদীর্ঘকায়,                   বিশাল ললাট ভায়,

             মুখে তাঁর শান্তির বিকাশ।

শূন্যে আঁখি চেয়ে আছে,          উদার বুকের কাছে

             খেলা করে সমুদ্রবাতাস।

চৌদিকে দিগন্ত মুক্ত,               বিশ্বচরাচর সুপ্ত,

             তারি মাঝে যোগী মহাকায়।

ভয়ে ভয়ে ঢেউগুলি             নিয়ে যায় পদধূলি,

             ধীরে আসে, ধীরে চলে যায়।

মহা স্তব্ধ সব ঠাঁই,               বিশ্বে আর শব্দ নাই

             কেবল সিন্ধুর মহা তান--

যেন সিন্ধু ভক্তিভরে              জলদগম্ভীর স্বরে

             তপনের করে স্তবগান।

আজি সমুদ্রের কূলে,               নীরবে সমুদ্র দুলে

             হৃদয়ের অতল গভীরে।

অনন্ত সে পারাবার                  ডুবাইছে চারি ধার,

             ঢেউ লাগে জগতের তীরে।

যোগী যেন চিত্রে লিখা,            উঠিছে রবির শিখা

             মুখে তারি পড়িছে কিরণ,

পশ্চাতে ব্যাপিয়া দিশি,            তামসী তাপসী নিশি

             ধ্যান করে মুদিয়া নয়ন।

শিবের জটার 'পরে                  যথা সুরধুনী ঝরে

             তারাচূর্ণ রজতের স্রোতে,

তেমনি কিরণ লুটে                 সন্ন্যাসীর জটাজুটে

             পূরব-আকাশ-সীমা হতে।

বিমল আলোক হেন            ব্রহ্মলোক হতে যেন

             ঝরে তাঁর ললাটের কাছে,

মর্ত্যের তামসী নিশি        পশ্চাতে যেতেছে মিশি

             নীরবে নিস্তব্ধ চেয়ে আছে।

সুদূর সমুদ্রনীরে                অসীম আঁধার-তীরে

             একটুকু কনকের রেখা,

কী মহা রহস্যময়,                        সমুদ্রে অরুণোদয়

             আভাসের মতো যায় দেখা।

চরাচর ব্যগ্র প্রাণে                     পুরবের পথ-পানে

             নেহারিছে সমুদ্র অতল--

দেখো চেয়ে মরি মরি,              কিরণ-মৃণাল 'পরি

             জ্যোতির্ময় কনককমল।

দেখো চেয়ে দেখো পুবে           কিরণে গিয়েছে ডুবে

             গগনের উদার ললাট--

সহসা সে ঋষিবর                আকাশে তুলিয়া কর

             গাহিয়া উঠিল বেদ-পাঠ।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

১৫০
Verses
১৫০
চেয়ে দেখি হোথা তব জানালায়
       স্তিমিত প্রদীপখানি
নিবিড় রাতের নিভৃত বীণায়
       কী বাজায় কী বা জানি॥
আরো দেখুন
দুঃখের বরষায়
Verses
দুঃখের বরষায়
           চক্ষের জল যেই
                          নামল
বক্ষের দরজায়
           বন্ধুর রথ সেই
                          থামল।
মিলনের পাত্রটি
           পূর্ণ যে বিচ্ছেদে
                          বেদনায়;
অর্পিনু হাতে তাঁর,
           খেদ নাই, আর মোর
                          খেদ নাই।
বহুদিন-বঞ্চিত
           অন্তরে সঞ্চিত
                          কী আশা,
চক্ষের নিমেষেই
           মিটল সে পরশের
                          তিয়াষা।
এতদিনে জানলেম
          যে কাঁদন কাঁদলেম
                    সে কাহার জন্য।
ধন্য এ জাগরণ,
          ধন্য এ ক্রন্দন,
                    ধন্য রে ধন্য।
আরো দেখুন
99
Verses
WHEN I GIVE up the helm I know that the time has come for thee to take it. What there is to do will be instantly done. Vain is this struggle.
Then take away your hands and silently put up with your defeat, my heart, and think it your good fortune to sit perfectly still where you are placed.
These my lamps are blown out at every little puff of wind, and trying to light them I forget all else again and again.
But I shall be wise this time and wait in the dark, spreading my mat on the floor; and whenever it is thy pleasure, my lord, come silently and take thy seat here.
আরো দেখুন