কর্ম (kormo)

         ভৃত্যের না পাই দেখা প্রাতে।

দুয়ার রয়েছে খোলা,              স্নানজল নাই তোলা,

         মূর্খাধম আসে নাই রাতে।

মোর ধৌত বস্ত্রখানি    কোথা আছে নাহি জানি,

         কোথা আহারের আয়োজন!

বাজিয়া যেতেছে ঘড়ি    বসে আছি রাগ করি--

         দেখা পেলে করিব শাসন।

বেলা হলে অবশেষে      প্রণাম করিল এসে,

         দাঁড়াইল করি করজোড়।

আমি তারে রোষভরে   কহিলাম, "দূর হ রে,

         দেখিতে চাহি নে মুখ তোর।"

শুনিয়া মূঢ়ের মতো               ক্ষণকাল বাক্যহত

         মুখে মোর রহিল সে চেয়ে--

কহিল গদ্‌গদস্বরে,                "কালি রাত্রি দ্বিপ্রহরে

         মারা গেছে মোর ছোটো মেয়ে।"

এত কহি ত্বরা করি               গামোছাটি কাঁধে ধরি

         নিত্যকাজে গেল সে একাকী।

প্রতি দিবসের মতো               ঘষা মাজা মোছা কত,

          কোনো কর্ম রহিল না বাকি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দাও হে আমার ভয় ভেঙে দাও
Verses
দাও হে আমার ভয় ভেঙে দাও।
আমার দিকে ও মুখ ফিরাও।
             পাশে থেকে চিনতে নারি,
             কোন্‌ দিকে যে কী নেহারি,
             তুমি আমার হৃদ্‌বিহারী
                    হৃদয়পানে হাসিয়া চাও।
বলো আমায় বলো কথা,
       গায়ে আমার পরশ করো।
দক্ষিণ হাত বাড়িয়ে দিয়ে
       আমায় তুমি তুলে ধরো।
              যা বুঝি সব ভুল বুঝি হে,
              যা খুঁজি সব ভুল খুঁজি হে--
              হাসি মিছে,কান্না মিছে,
                    সামনে এসে এ ভুল ঘুচাও।
আরো দেখুন
197
Verses
LET MY LOVE find its strength
in the service of day,
its peace in the union of night.
আরো দেখুন
229
Verses
OUR NAMES are the light that glows on the sea waves at night and then dies without leaving its signature.
আরো দেখুন