আশার সীমা (ashar sima)

সকল আকাশ,           সকল বাতাস,

       সকল শ্যামল ধরা,

সকল কান্তি,              সকল শান্তি

         সন্ধ্যাগগন-ভরা,

যত-কিছু সুখ            যত সুধামুখ,

         যত মধুমাখা হাসি,

যত নব নব                বিলাসবিভব,

         প্রমোদমদিরারাশি,

সকল পৃথ্বী,               সকল কীর্তি,

         সকল অর্ঘ্যভার,

বিশ্বমথন                   সকল যতন,

         সকল রতনহার,

সব পাই যদি              তবু নিরবধি

         আরো পেতে চায় মন--

যদি তারে পাই           তবে শুধু চাই

         একখানি গৃহকোণ।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

56
Verses
            সভায় তোমার থাকি সবার শাসনে।
আমার    কণ্ঠে সেথায় সুর কেঁপে যায় ত্রাসনে।
                     তাকায় সকল লোকে
          তখন     দেখতে না পাই চোখে
কোথায়    অভয় হাসি হাসো আপন আসনে।
            কবে আমার এ লজ্জাভয় খসাবে,
তোমার   একলা ঘরের নিরালাতে বসাবে।
                     যা শোনাবার আছে
            গাব     ওই চরণের কাছে,
দ্বারের     আড়াল হতে শোনে বা কেউ না শোনে।
আরো দেখুন
উপহার
Verses
নিভৃত এ চিত্তমাঝে             নিমেষে নিমেষে বাজে
                  জগতের তরঙ্গ-আঘাত,
       ধ্বনিত হৃদয়ে তাই             মুহূর্ত বিরাম নাই
                  নিদ্রাহীন সারা দিন রাত।
       সুখ দুঃখ গীতস্বর             ফুটিতেছে নিরন্তর--
                  ধ্বনি শুধু, সাথে নাই ভাষা।
       বিচিত্র সে কলরোলে             ব্যাকুল করিয়া তোলে
                  জাগাইয়া বিচিত্র দুরাশা।
       এ চিরজীবন তাই             আর কিছু কাজ নাই
                  রচি শুধু অসীমের সীমা।
       আশা দিয়ে, ভাষা দিয়ে,       তাহে ভালোবাসা দিয়ে
                 গড়ে    তুলি মানসী-প্রতিমা।
       বাহিরে পাঠায় বিশ্ব                কত গন্ধ গান দৃশ্য
                  সঙ্গীহারা সৌন্দর্যের বেশে,
       বিরহী সে ঘুরে ঘুরে             ব্যথাভরা কত সুরে
                  কাঁদে হৃদয়ের দ্বারে এসে।
       সেই মোহমন্ত্র-গানে             কবির গভীর প্রাণে
                  জেগে ওঠে বিরহী ভাবনা,
       ছাড়ি অন্তঃপুরবাসে             সলজ্জ চরণে আসে
                  মূর্তিমতী মর্মের কামনা।
       অন্তরে বাহিরে সেই             ব্যাকুলিত মিলনেই
                  কবির একান্ত সুখোচ্ছ্বাস।
সেই   আনন্দমুহূর্তগুলি                তব করে দিনু তুলি
                 সর্বশ্রেষ্ঠ প্রাণের প্রকাশ।
আরো দেখুন
72
Verses
THE JOY RAN from all the world to build my body.
The lights of the skies kissed and kissed her till she woke.
Flowers of hurrying summers sighed in her breath and voices of winds and water sang in her movements.
The passion of the tide of colours in clouds and in forests flowed into her life, and the music of all things caressed her limbs into shape.
She is my bride,-she has lighted her lamp in my house.
আরো দেখুন