অভ্যাগত (obhyagoto)

গান

মনে হল যেন পেরিয়ে এলেম

          অন্তবিহীন পথ

                   আসিতে তোমার দ্বারে,

মরুতীর হতে সুধাশ্যামলিম পারে।

          পথ হতে আমি গাঁথিয়া এনেছি

                   সিক্ত যূথীর মালা

          সকরুণ নিবেদনের গন্ধ-ঢালা,

                   লজ্জা দিয়ো না তারে।

সজল মেঘের ছায়া ঘনাইছে

          বনে বনে,

পথ-হারানোর বাজিছে বেদনা

          সমীরণে।

দূর হতে আমি দেখেছি তোমার

          ওই বাতায়নতলে

                   নিভৃতে প্রদীপ জ্বলে--

আমার এ আঁখি উৎসুক পাখি

                   ঝড়ের অন্ধকারে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

23
Verses
              কোন্‌ ক্ষণে
          সৃজনের সমুদ্রমন্থনে
              উঠেছিল দুই নারী
          অতলের শয্যাতল ছাড়ি।
          একজনা উর্বশী, সুন্দরী,
          বিশ্বের কামনা-রাজ্যে রানী,
              স্বর্গের অপ্সরী।
          অন্যজনা লক্ষ্মী সে কল্যাণী,
          বিশ্বের জননী তাঁরে জানি,
              স্বর্গের ঈশ্বরী।
          একজন তপোভঙ্গ করি
     উচ্চহাস্য-অগ্নিরসে ফাল্গুনের সুরাপাত্র ভরি
              নিয়ে যায় প্রাণমন হরি,
     দু-হাতে ছড়ায় তারে বসন্তের পুষ্পিত প্রলাপে,
              রাগরক্ত কিংশুকে গোলাপে,
                      নিদ্রাহীন যৌবনের গানে।
              আরজন ফিরাইয়া আনে
              অশ্রুর শিশির-স্নানে
                       স্নিগ্ধ বাসনায়;
          হেমন্তের হেমকান্ত সফল শান্তির পূর্ণতায়;
                    ফিরাইয়া আনে
              নিখিলের আশীর্বাদপানে
          অচঞ্চল লাবণ্যের স্মিতহাস্যসুধায় মধুর।
                ফিরাইয়া আনে ধীরে
                     জীবনমৃত্যুর
              পবিত্র সংগমতীর্থতীরে
              অনন্তের পূজার মন্দিরে।
আরো দেখুন
বউ নিয়ে লেগে গেল বকাবকি
Verses
বউ নিয়ে লেগে গেল                 বকাবকি
     রোগা ফণী আর মোটা পঞ্চিতে,
মণিকর্ণিকা-ঘাটে           ঠকাঠকি
     যেন বাঁশে আর সরু   কঞ্চিতে।
দুজনে না জানে এই                  বউ কার,
মিছেমিছি ভাড়া বাড়ে                   নৌকার,
পঞ্চি চেঁচায় শুধু            হাউহাউ,--
     'পারবিনে তুই মোরে  বঞ্চিতে।'
বউ বলে, 'বুঝে নিই                     দাউদাউ
     মোর তরে জ্বলে ঐ     কোন্‌ চিতে।'
আরো দেখুন
16
Verses
I HAVE HAD my invitation to this world's festival, and thus my life has been blessed. My eyes have seen and my ears have heard.
It was my part at this feast to play upon my instrument, and I have done all I could.
Now, I ask, has the time come at last when I may go in and see thy face and offer thee my silent salutation?
আরো দেখুন