মিলনযাত্রা (milonjatra)

চন্দনধূপের গন্ধ ঠাকুরদালান হতে আসে,

     শান-বাঁধা আঙিনার একপাশে

          শিউলির তল

     আছন্ন হতেছে অবিরল

          ফুলের সর্বস্বনিবেদনে।

     গৃহিণীর মৃতদেহ বাহির-প্রাঙ্গণে

          আনিয়াছে বহি;

বিলাপের গুঞ্জরণ স্ফীত হয়ে ওঠে রহি রহি;

     শরতের সোনালি প্রভাতে

          যে আলোছায়াতে

     খচিত হয়েছে ফুলবন,

          মৃতদেহ-আবরণ

     আশ্বিনের সেই ছায়া-আলো

          অসংকোচে সহজে সাজালো।

     জয়লক্ষ্মী এ ঘরের বিধবা ঘরণী

আসন্ন মরণকালে দুহিতারে কহিলেন, "মণি,

     আগুনের সিংহদ্বারে চলেছি যে দেশে

          যাব সেথা বিবাহের বেশে।

     আমারে পরায়ে দিয়ো লাল চেলিখানি,

          সীমন্তে সিঁদুর দিয়ো টানি।'

                   যে উজ্জ্বল সাজে

          একদিন নববধূ এসেছিল এ গৃহের মাঝে,

                   পার হয়েছিল যে দুয়ার,

                        উত্তীর্ণ হল সে আরবার

                   সেই দ্বার সেই বেশে

                        ষাট বৎসরের শেষে।

                             এই দ্বার দিয়ে আর কভু

এ সংসারে ফিরিবে না সংসারের একচ্ছত্র প্রভু।

               অক্ষুণ্ন শাসনদণ্ড স্রস্ত হল তার,

ধনে জনে আছিল যে অবারিত অধিকার

                   আজি তার অর্থ কী যে!

যে আসনে বসিত সে তারও চেয়ে মিথ্যা হল নিজে।

                   প্রিয়মিলনের মনোরথে

                      পরলোক-অভিসার-পথে

                   রমণীর এই চিরপ্রস্থানের ক্ষণে

                      পড়িছে আরেক দিন মনে।

আশ্বিনের শেষভাগে চলেছে পূজার আয়োজন;

          দাসদাসী-কলকণ্ঠ-মুখরিত এ ভবন

             উৎসবের উচ্ছল জোয়ারে

                   ক্ষুব্ধ চারি ধারে।

এ বাড়ির ছোটো ছেলে অনুকূল পড়ে এম। এ। ক্লাসে,

          এসেছে পূজার অবকাশে।

শোভদর্শন যুবা, সবচেয়ে প্রিয় জননীর,

          বউদিদিমণ্ডলীর

             প্রশ্রয়ভাজন।

পূজার উদ্‌যোগে মেশে তারও লাগি পূজার সাজন।

          একদা বাড়ির কর্তা স্নেহভরে

পিতৃমাতৃহীন মেয়ে প্রমিতারে এনেছিল ঘরে

          বন্ধুঘর হতে; তখন বয়স তার ছিল ছয়,

                   এ বাড়িতে পেল সে আশ্রয়

                             আত্মীয়ের মতো।

          অনুদাদা কতদিন তারে কত

                   কাঁদায়েছে অত্যাচারে।

                             বালক-রাজারে

          যত সে জোগাত অর্ঘ্য ততই দৌরাত্ম্য যেত বেড়ে;

               সদ্যবাঁধা খোঁপাখানি নেড়ে

                   হঠাৎ এলায়ে দিত চুল

                             অনুকূল;

                   চুরি করে খাতা খুলে

পেন্সিলের দাগ দিয়ে লজ্জা দিত বানানের ভুলে।

গৃহিণী হাসিত দেখি দুজনের এ ছেলেমানুষি--

          কভু রাগ, কভু খুশি,

কভু ঘোর অভিমানে পরস্পর এড়াইয়া চলা,

          দীর্ঘকাল বন্ধ কথা বলা।

          বহুদিন গেল তার পর।

      প্রমির বয়স আজ আঠারো বছর।

          হেনকালে একদা প্রভাতে

             গৃহিণীর হাতে

          চুপি চুপি ভৃত্য দিল আনি

     রঙিন কাগজে লেখা পত্র একখানি।

          অনুকূলে লিখেছিল প্রমিতারে

                   বিবাহপ্রস্তাব করি তারে।

          বলেছিলে, "মায়ের সম্মতি

                   অসম্ভব অতি।

          জাতের অমিল নিয়ে এ সংসারে

                   ঠেকিবে আচারে।

                   কথা যদি দাও, প্রমি, চুপি চুপি তবে

                          মোদের মিলন হবে

                             আইনের বলে।'

                   দুর্বিষহ ক্রোধানলে

                         জয়লক্ষ্মী তীব্র উঠে দহি।

                             দেওয়ানকে দিল কহি,

                        "এ মুহূর্তে প্রমিতারে

                             দূর করি দাও একেবারে।'

                   ছুটিয়া মাতারে এসে বলে অনুকূল,

                             "করিয়ো না ভুল;

                        অপরাধ নাই প্রমিতার,

                             সম্মতি পাই নি আজও তার।

                           কর্ত্রী তুমি এ সংসারে;

                             তাই বলে অবিচারে

নিরাশ্রয় করি দিবে অনাথারে, হেন অধিকার

                   নাই নাই, নাইকো তোমার।

          এই ঘরে ঠাঁই দিল পিতা ওরে,

                   তারই জোরে

                      হেথা ওর স্থান

                   তোমারই সমান।

                      বিনা অপরাধে

কী স্বত্বে তাড়াবে ওরে মিথ্যা পরিবাদে।'

     ঈর্ষাবিদ্বেষের বহ্নি দিল মাতৃমন ছেয়ে--

                  "ওইটুকু মেয়ে

          আমার সোনার ছেলে পর করে,

আগুন লাগিয়ে দেয় কচি হাতে এ প্রাচীন ঘরে!

     অপরাধ! অনুকূলে ওরে ভালোবাসে এই ঢের,

          সীমা নেই এ অপরাধের।

               যত তর্ক কর তুমি, যে যুক্তি দাও-না

                   ইহার পাওনা

               ওই মেয়েটাকে হবে মেটাতে সত্বর।

                   আমারই এ ঘর

                  আমারই এ ধনজন

                   আমারই শাসন,

                 আর কারো নয়,

              আজই আমি দেব তার পরিচয়।'

               প্রমিতা যাবার বেলা ঘরে দিয়ে দ্বার

                   খুলে দিল সব অলংকার।

               পরিল মিলের শাড়ি মোটাসুতা-বোনা।

                      কানে ছিল সোনা,

                   কোনো জন্মদিনে তার

  স্বর্গীয় কর্তার উপহার,

                  

          বাক্সে তুলি রাখিল শয্যায়।

     ঘোমটায় সারামুখ ঢাকিল লজ্জায়।

          যবে, হতে গেল পার

                           সদরের দ্বার,

          কোথা হতে অকস্মাৎ

     অনুকূল পাশে এসে ধরিল তাহার হাত

কৌতূহলী দাসদাসী সবলে ঠেলিয়া সবাকারে;

     কহিল সে, "এই দ্বারে

    এতদিনে মুক্ত হল এইবার

     মিলনযাত্রার পথ প্রমিতার।

          যে শুনিতে চাও শোনো,

  মোরা দোঁহে ফিরিব না এ দ্বারে কখনো।'

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ভ্রমণী
Verses
মাটির ছেলে হয়ে জন্ম, শহর নিল মোরে
               পোষ্যপুত্র ক'রে।
ইঁটপাথরের আলিঙ্গনের রাখল আড়ালটিকে
               আমার চতুর্দিকে।
বই প'ড়ে তাই পেতে হত ভ্রমণকারীর দেখা
               ছাদের উপর একা।
কষ্ট তাদের, বিপদ তাদের, তাদের শঙ্কা যত
               লাগত নেশার মত।
পথিক যে জন পথে পথেই পায় সে পৃথিবীকে,
          মুক্ত সে চৌদিকে।
চলার ক্ষুধায় চলতে সে চায় দিনের পরে দিনে
          অচেনাকেই চিনে।
লড়াই ক'রে দেশ করে জয়, বহায় রক্তধারা,
          ভূপতি নয় তারা।
পলে পলে পার যারা হয় মাটির পরে মাটি
          প্রত্যেক পদ হাঁটি--
নাইকো সেপাই, নাইকো কামান, জয়পতাকা নাহি--
          আপন বোঝা বাহি
অপথেও পথ পেয়েছে, অজানাতে জানা,
          মানে নাইকো মানা--
মরু তাদের, মেরু তাদের, গিরি অভ্রভেদী
          তাদের বিজয়বেদী।
সবার চেয়ে মানুষ ভীষণ; সেই মানুষের ভয়
          ব্যাঘাত তাদের নয়।
তারাই ভূমির বরপুত্র, তাদের ডেকে কই,
          তোমরা পৃথ্বীজয়ী।
আরো দেখুন
তুমি এবার আমায় লহো হে নাথ
Verses
তুমি        এবার আমায় লহো হে নাথ,লহো।
            এবার তুমি ফিরো না হে--
                    হৃদয় কেড়ে নিয়ে রহো।
                    যে দিন গেছে তোমা বিনা
                    তারে আর ফিরে চাহি না,
                           যাক সে ধুলাতে।
              এখন  তোমার আলোয় জীবন মেলে
                           যেন  জাগি অহরহ।
                                  কী আবেশে কিসের কথায়
                                  ফিরেছি হে যথায় তথায়
                                                      পথে প্রান্তরে,
                                  এবার  বুকের কাছে ও মুখ রেখে
                                          তোমার          আপন বাণী কহো।
                     কত কলুষ কত ফাঁকি
                    এখনো যে আছে বাকি
                          মনের গোপনে,
       আমায়      তার লাগি আর ফিরায়ো না,
                           তারে  
                            আগুন দিয়ে দহো।
আরো দেখুন
192
Verses
WOMAN, IN your laughter you have the music of the fountain of life.
আরো দেখুন