জয়ী (jayee)

রূপহীন, বর্ণহীন, চিরস্তব্ধ, নাই শব্দ সুর,

মহাতৃষ্ণা মরুতলে মেলিয়াছে আসন মৃত্যুর;

          সে মহানৈঃশব্দ-মাঝে বেজে ওঠে মানবের বাণী

                   "বাধা নাহি মানি'।

আস্ফালিছে লক্ষ লোল ফেনজিহ্বা নিষ্ঠুর নীলিমা--

তরঙ্গতাণ্ডবী মৃত্যু, কোথা তার নাহি হেরি সীমা;

          সে রুদ্র সমুদ্রতটে ধ্বনিতেছে মানবের বাণী

                   "বাধা নাহি মানি'।

আদিতম যুগ হতে অন্তহীন অন্ধকার পথে

আবর্তিছে বহ্নিচক্র কোটি কোটি নক্ষত্রের রথে;

          দুর্গম রহস্য ভেদি সেথা উঠে মানবের বাণী

                   "বাধা নাহি মানি'।

          অণুতম অণুকণা আকাশে আকাশে নিত্যকাল

বর্ষিয়া বিদ্যুৎবিন্দু রচিছে রূপের ইন্দ্রজাল;

          নিরুদ্ধ প্রবেশদ্বারে উঠে সেথা মানবের বাণী

                   "বাধা নাহি মানি'।

চিত্তের গহনে যেথা দুরন্ত কামনা লোভ ক্রোধ

আত্মঘাতী মত্ততায় করিছে মুক্তির দ্বার রোধ

          অন্ধতার অন্ধকারে উঠে সেথা মানবের বাণী

                   "বাধা নাহি মানি'।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

স্যাকরা
Verses
কার লাগি এই গয়না গড়াও
                যতন-ভরে।
স্যাকরা বলে, একা আমার
                প্রিয়ার তরে।
শুধাই তারে, প্রিয়া তোমার
                কোথায় আছে।
স্যাকরা বলে, মনের ভিতর
                বুকের কাছে।
আমি বলি, কিনে তো লয়
                মহারাজাই।
স্যাকরা বলে, প্রেয়সীরে
                আগে সাজাই।
আমি শুধাই, সোনা তোমার
                ছোঁয় কবে সে।
স্যাকরা বলে অলখ ছোঁওয়ায়
                রূপ লভে সে।
শুধাই, একি একলা তারি
                চরণতলে।
স্যাকরা বলে, তারে দিলেই
                পায় সকলে।
আরো দেখুন
25
Verses
ক্ষান্ত করিয়াছ তুমি আপনারে, তাই হেরো আজি
তোমার সর্বাঙ্গ ঘেরি পুলকিছে শ্যাম শস্পরাজি
প্রস্ফুটিত পুষ্পজালে; বনস্পতি শত বরষার
আনন্দবর্ষণকাব্য লিখিতেছে পত্রপুঞ্জে তার
বল্কলে শৈবালে জটে; সুদুর্গম তোমার শিখর
নির্ভয় বিহঙ্গ যত কলোল্লাসে করিছে মুখর।
আসি নরনারীদল তোমার বিপুল বক্ষপটে
নিঃশঙ্ক কুটিরগুলি বাঁধিয়াছে নির্ঝরিণীতটে।
যেদিন উঠিয়াছিলে অগ্নিতেজে স্পর্ধিতে আকাশ,
কম্পমান ভূমণ্ডলে, চন্দ্রসূর্য করিবারে গ্রাস --
সেদিন হে গিরি, তব এক সঙ্গী আছিল প্রলয়;
যখনি থেমেছ তুমি, বলিয়াছ "আর নয় নয়',
চারি দিক হতে এল তোমা'পরে আনন্দনিশ্বাস,
তোমার সমাপ্তি ঘেরি বিস্তারিল বিশ্বের বিশ্বাস।
আরো দেখুন
9
Verses
ONCE WE dreamt that we were strangers.
We wake up to find that we were dear to each other.
আরো দেখুন