বনস্পতি (bonospoti)

কোথা হতে পেলে তুমি অতি পুরাতন

          এ যৌবন,

          হে তরু প্রবীণ,

             প্রতিদিন

জরাকে ঝরাও তুমি কী নিগূঢ় তেজে--

     প্রতিদিন আসো তুমি সেজে

          সদ্য জীবনের মহিমায়।

               প্রাচীনের সমুদ্রসীমায়

     নবীন প্রভাত তার অক্লান্ত কিরণে

তোমাতে জাগায় লীলা নিরন্তর শ্যামলে হিরণে।

     দিনে দিনে পথিকের দল

          ক্লিষ্টপদতল

তব ছায়াবীথি দিয়ে রাত্রি-পানে ধায় নিরুদ্দেশ;

     আর তো ফেরে না তারা, যাত্রা করে শেষ।

তোমার নিশ্চল যাত্রা নব নব পল্লব-উদ্‌গমে,

     ঋতুর গতির ভঙ্গে পুষ্পের উদ্যমে।

          প্রাণের নির্ঝরলীলা স্তব্ধ রূপান্তরে

               দিগন্তরে পুলকিত করে।

          তপোবনবালকের মতো

আবৃত্তি  করিছ তুমি ফিরে ফিরে অবিরত

          সঞ্জীবন-সামমন্ত্র-গাথা।

                   তোমার পুরানো পাতা

                       মাটিরে করিছে প্রত্যর্পণ

                         মাটির যা মর্তধন;

                   মৃত্যুভার সঁপিছে মৃত্যুরে

                         মর্মরিত আনন্দের সুরে।

                   সেইক্ষণে নবকিশলয়

                         রবিকর হতে করে জয়

                             প্রচ্ছন্ন আলোক

                         অমর অশোক

                   সৃষ্টির প্রথম বাণী;

                      বায়ু হতে লয় টানি

                          চিরপ্রবাহিত

                             নৃত্যের অমৃত।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

31
Verses
'PRISONER, TELL me, who was it that bound you?'
'It was my master,' said the prisoner. 'I thought I could outdo everybody in the world in wealth and power, and I amassed in my own treasure-house the money due to my king. When sleep overcame me I lay upon the bed that was for my lord, and on waking up I found I was a prisoner in my own treasure-house.'
'Prisoner, tell me who was it that wrought this unbreakable chain?'
'It was I,' said the prisoner, 'who forged this chain very carefully. I thought my invincible power would hold the world captive leaving me in a freedom undisturbed. Thus night and day I worked at the chain with huge fires and cruel hard strokes. When at last the work was done and the links were complete and unbreakable, I found that it held me in its grip.'
আরো দেখুন
কী হবে বলো গো সখি
Verses
কী হবে বলো গো সখি ভালোবাসি অভাগারে
যদি ভালোবেসে থাক ভুলে যাও একেবারে --
একদিন এ হৃদয় -- আছিল কুসুমময়
চরাচর পূর্ণ ছিল সুখের অমৃতধারে
সেদিন গিয়েছে সখি আর কিছু নাই
ভেঙে পুড়ে সব যেন হয়ে গেছে ছাই
হৃদয়-কবরে শুধু মৃত ঘটনার
...[র]য়েছে পড়ে স্মৃতি নাম যার।
আরো দেখুন
48
Verses
দাদুরে যে মনে করে লিখেছ এ চিঠি
      তাই ভাবি দাদুতেও আছে কিছু মিঠি।
          সেটা কি অহৈতুকী প্রীতি
          অথবা চকোলেটের স্মৃতি--
এ কথাটা নয় খুব সোজা,
      হয়তো বছর-কয় যাবে নাকো বোঝা।
তবু যদি লিখে রাখি তাহে ক্ষতি নেই
      সংক্ষেপে এই--
ভিতরে এনেছ তুমি বিধাতার চিনি,
      আমি সে বাহির হতে বাজারেতে কিনি।
আরো দেখুন