মরীচিকা (morichika)

         ওই-যে তোমার মানস-প্রজাপতি

ঘরছাড়া সব ভাবনা যত, অলস দিনে কোথা ওদের গতি।

             দখিন হাওয়ার সাড়া পেয়ে

চঞ্চলতার পতঙ্গদল ভিতর থেকে বাইরে আসে ধেয়ে।

                   চেলাঞ্চলে উতল হল তারা,

          চক্ষে মেলে চপল পাখা আকাশে পথহারা।

             বকুলশাখায় পাখির হঠাৎ ডাকে

চমকে-যাওয়া চরণ ঘিরে ঘুরে বেড়ায় শাড়ির ঘূর্ণিপাকে।

                   কাটায় ব্যর্থ বেলা

          অঙ্গে অঙ্গে অস্থিরতার চকিত এই খেলা।

 

       মনে তোমার ফুল-ফোটানো মায়া

   অস্ফুট কোন্‌ পূর্বরাগের রক্তরঙিন ছায়া।

             ঘিরল তারা তোমায় চারি পাশে

                     ইঙ্গিতে আভাসে

               ক্ষণে ক্ষণে চমকে ঝলকে।

                     তোমার অলকে

দোলা দিয়ে বিনা ভাষায় আলাপ করে কানে কানে,

               নাই কোনো যার মানে।

           মরীচিকার ফুলের সাথে

মরীচিকার প্রজাপতির মিলন ঘটে ফাল্গুনপ্রভাতে।

           আজি তোমার যৌবনেরে ঘেরি

   যুগলছায়ার স্বপনখেলা তোমার মধ্যে হেরি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

76
Verses
TIMIDLY I cowered in the shadow of safety, but now, when the surge of joy carries my heart upon its crest, my heart clings to the cruel rock of its trouble.
I sat alone in a corner of my house thinking it too narrow for any guest, but now when its door is flung open by an unbidden joy I find there is room for thee and for all the world.
I walked upon tiptoe, careful of my person, perfumed, and adorned-but now when a glad whirlwind has overthrown me in the dust I laugh and roll on the earth at thy feet like a child.
আরো দেখুন
294
Verses
THE STORM OF the last night has crowned this morning with golden peace.
আরো দেখুন
93
Verses
প্রাণে গান     নাই, মিছে তাই     ফিরিনু যে
                   বাঁশিতে          সে গান খুঁজে।
প্রেমেরে       বিদায় ক'রে        দেশান্তরে
                   বেলা যায়          কারে পূজে?
বনে তোর    লাগাস আগুন
  তবে ফাগুন    কিসের তরে,
বৃথা তোর    ভস্ম-'পরে মরিস যুঝে।
  ওরে তোর    নিবিয়ে দিয়ে       ঘরের বাতি
  কী লাগি       ফিরিস পথে        দিবারাতি।
যে আলো    শত ধারায়    আঁখি তারায়     পড়ে ঝ'রে
  তাহারে        কে পায় ওরে      নয়ন বুজে।
আরো দেখুন