বধূ (bodhu)

যে-চিরবধূর বাস তরুণীর প্রাণে

সেই ভীরু চেয়ে আছে ভবিষ্যৎ-পানে

অনাগত অনিশ্চিত ভাগ্যবিধাতার

সাজায়ে পূজার ডালি।

 

                       কল্পমূর্তি তার

প্রতিষ্ঠা করেছে মনে।

 

                       যাহারে দেখে নি

একান্তে স্মরিয়া তারে সুনিপুণ বেণী

কুসুমে খচিত করি তুলে।

 

                         সযতনে

পরে নীলাম্বরী শাড়ি।

 

                    নিভৃতে দর্পণে

দেখে আপনার মুখ।

 

                    শুধায় সভয়ে--

হব কি মনের মতো, পাব কি হৃদয়ে

সৌভাগ্য-আসন।

 

                    কোন্‌ দূরের কল্যাণে

সঁপিছে করুণ ভক্তি দেবতার ধ্যানে।

আগন্তুক অজানার পথ-পানে থেমে

উদ্দেশে নিজের সঁপে আগামিক প্রেমে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বালিশ নেই, সে ঘুমোতে যায়
Verses
বালিশ নেই, সে ঘুমোতে যায় মাথার নিচে ইঁট দিয়ে।
কাঁথা নেই; সে প'ড়ে থাকে রোদের দিকে পিঠ দিয়ে।
শ্বশুর বাড়ি নেমন্তন্ন,      তাড়াতাড়ি তারই জন্য
ছেঁড়া গামছা পরেছে সে  তিনটে-চারটে গিঁঠ দিয়ে।
ভাঙা ছাতার বাঁটখানাতে    ছড়ি ক'রে চায় বানাতে,
রোদে মাথা সুস্থ করে ঠাণ্ডা জলের ছিট দিয়ে।
হাসির কথা নয় এ মোটে,    খেঁকশেয়ালিই হেসে ওঠে
যখন রাতে পথ করে সে হতভাগার ভিট দিয়ে।
আরো দেখুন
3
Verses
এ জন্মের সাথে লগ্ন স্বপ্নের জটিল সূত্র যবে
ছিঁড়িল অদৃশ্য ঘাতে, সে মুহূর্তে দেখিনু সম্মুখে
অজ্ঞাত সুদীর্ঘ পথ অতিদূর নিঃসঙ্গের দেশে
নিরাসক্ত নির্মমের পানে। অকস্মাৎ মহা-একা
ডাক দিল একাকীরে প্রলয়তোরণচূড়া হতে।
অসংখ্য অপরিচিত জ্যোতিষ্কের নিঃশব্দতামাঝে
মেলিনু নয়ন; জানিলাম একাকীর নাই ভয়,
ভয় জনতার মাঝে; একাকীর কোনো লজ্জা নাই,
লজ্জা শুধু যেথা-সেথা যার-তার চক্ষুর ইঙ্গিতে।
বিশ্বসৃষ্টিকর্তা একা, সৃষ্টিকাজে আমার আহ্বান
বিরাট নেপথ্যলোকে তাঁর আসনের ছায়াতলে।
পুরাতন আপনার ধ্বংসোন্মুখ মলিন জীর্ণতা
ফেলিয়া পশ্চাতে, রিক্তহস্তে মোরে বিরচিতে হবে
নূতন জীবনচ্ছবি শূন্য দিগন্তের ভূমিকায়।
আরো দেখুন
5
Verses
              যদি এ আমার হৃদয়দুয়ার
                           বন্ধ রহে গো কভু
              দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে,
                           ফিরিয়া যেয়ো না প্রভু।
যদি কোনদিন এ বীণার তারে
তব প্রিয়নাম নাহি ঝংকারে
দয়া ক'রে তুমি ক্ষণেক  দাঁড়ায়ো,
              ফিরিয়া যেয়ো না প্রভু।
              তব আহ্বানে যদি কভু মোর
              নাহি ভেঙে যায়ে সুপ্তির ঘোর
              বজ্রবেদনে জাগায়ো আমায়,
                          ফিরিয়া যেয়ো না প্রভু।
যদি কোনোদিন তোমার আসনে
আর-কাহারেও বসাই যতনে
চিরদিবসের হে রাজা আমার,
              ফিরিয়া যেয়ো না প্রভু।
আরো দেখুন