২০ (anondo gan uthuk tobe)

          আনন্দ-গান উঠুক তবে বাজি

              এবার আমার ব্যথার বাঁশিতে।

          অশ্রুজলের ঢেউয়ের 'পরে আজি

              পারের তরী থাকুক ভাসিতে।

 

          যাবার হাওয়া ওই যে উঠেছে--ওগো

              ওই যে উঠেছে,

          সারারাত্রি চক্ষে আমার

              ঘুম যে ছুটেছে।

 

          হৃদয় আমার উঠছে দুলে দুলে

              অকূল জলের অট্টহাসিতে,

          কে গো তুমি দাও দেখি তান তুলে

              এবার আমার ব্যথার বাঁশিতে।

 

          হে অজানা, অজানা সুর নব

              বাজাও আমার ব্যথার বাঁশিতে,

          হঠাৎ এবার উজান হাওয়ায় তব

              পারের তরী থাক্‌ না ভাসিতে।

 

          কোনো কালে হয় নি যারে দেখা--ওগো

              তারি বিরহে

          এমন করে ডাক দিয়েছে,

              ঘরে কে রহে।

 

          বাসার আশা গিয়েছে মোর ঘুরে,

              ঝাঁপ দিয়েছি আকাশরাশিতে;

          পাগল, তোমার সৃষ্টিছাড়া সুরে

              তান দিয়ো মোর ব্যথার বাঁশিতে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পরামর্শ
Verses
সূর্য গেল অস্তপারে--
     লাগল গ্রামের ঘাটে
            আমার জীর্ণ তরী।
শেষ বসন্তের সন্ধ্যা-হাওয়া
     শস্যশূন্য মাঠে
            উঠল হাহা করি।
আর কি হবে নূতন যাত্রা
     নূতন রাণীর দেশে
            নূতন সাজে সেজে?
এবার যদি বাতাস উঠে
     তুফান জাগে শেষে,
            ফিরে আসবি নে যে।
অনেক বার তো হাল ভেঙেছে,
     পাল গিয়েছে ছিঁড়ে
            ওরে দুঃসাহসী।
সিন্ধুপানে গেছিস ভেসে
     অকূল কালো নীরে
            ছিন্ন-রশারশি।
এখন কি আর আছে সে বল?        
     বুকের তলা তোর
            ভরে উঠছে জলে।
অশ্রু সেঁচে চলবি কত--
     আপন ভারে ভোর
            তলিয়ে যাবি তলে।
এবার তবে ক্ষান্ত হ রে
     ওরে শ্রান্ত তরী,
            রাখ্‌ রে আনাগোনা।
বর্ষশেষের বাঁশি বাজে
     সন্ধ্যা-গগন ভরি,
            ওই যেতেছে শোনা।
এবার ঘুমো কূলের কোলে
     বটের ছায়াতলে
            ঘাটের পাশে রহি,
ঘটের ঘায়ে যেটুকু ঢেউ
     উঠে তটের জলে
            তারি আঘাত সহি।
ইচ্ছা যদি করিস তবে
     এ পার হতে পারে
            যাস রে খেয়া বেয়ে।
আনবে বহি  গ্রামের বোঝা
     ক্ষুদ্র ভারে ভারে
            পাড়ার ছেলেমেয়ে।
ও পারেতে ধানের খোলা
            এই পারেতে হাট,
            মাঝে শীর্ণ নদী--
সন্ধ্যা সকাল করবি শুধু              
     এ-ঘাট ও-ঘাট
            ইচ্ছা করিস যদি।
হায় রে মিছে প্রবোধ দেওয়া,
     অবোধ তরী মম
            আবার যাবে ভেসে।
কর্ণ ধরে বসেছে তার
     যমদূতের সম
            স্বভাব সর্বনেশে।
ঝড়ের নেশা ঢেউয়ের নেশা
     ছাড়বে নাকো আর,
            হায় রে মরণলুভী!
ঘাটে সে কি রইবে বাঁধা,
     অদৃষ্টে যাহার
            আছে নৌকাডুবি!
আরো দেখুন
উদারচরিতানাম্‌
Verses
প্রাচীরের ছিদ্রে এক নামগোত্রহীন
ফুটিয়াছে ছোটো ফুল অতিশয় দীন।
ধিক্‌ ধিক্‌ করে তারে কাননে সবাই--
সূর্য উঠি বলে তারে, ভালো আছ ভাই?
আরো দেখুন
77
Verses
THE WORLD is yours at once and for ever.
And because you have no want, my king, you have no pleasure in your wealth.
It is as though it were naught.
Therefore through slow time you give me what is yours, and
ceaselessly win your kingdom in me.
Day after day you buy your sunrise from my heart, and you find your love carven into the image of my life.
আরো দেখুন