৭ (hingsro ratri ase chupe chupe)

হিংস্র রাত্রি আসে চুপে চুপে,

গতবল শরীরের শিথিল অর্গল ভেঙে দিয়ে

অন্তরে প্রবেশ করে,

হরণ করিতে থাকে জীবনের গৌরবের রূপ

কালিমার আক্রমণে হার মানে মন।

এ পরাভবের লজ্জা এ অবসাদের অপমান

যখন ঘনিয়ে ওঠে সহসা দিগন্তে দেখা দেয়

দিনের পতাকাখানি স্বর্ণকিরণের রেখা-আঁকা;

আকাশের যেন কোন্‌ দূর কেন্দ্র হতে

উঠে ধ্বনি "মিথ্যা মিথ্যা' বলি।

প্রভাতের প্রসন্ন আলোকে

দুঃখবিজয়ীর মূর্তি দেখি আপনার

জীর্ণদেহদুর্গের শিখরে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

109
Verses
I CAST MY own shadow upon my path, because I have a lamp that has not been lighted.
আরো দেখুন
112
Verses
THE SUN has his simple robe of light. The clouds are decked with gorgeousness.
আরো দেখুন
সূচনা
Verses
ছবি ও গান নিয়ে আমার বলবার কথাটা বলে নিই। এটা বয়ঃসন্ধিকালের লেখা, শৈশব যৌবন যখন সবে মিলেছে। ভাষায় আছে ছেলেমানুষি, ভাবে এসেছে কৈশোর। তার পূর্বেকার অবস্থায় একটা বেদনা ছিল অনুদ্দিষ্ট, সে যেন প্রলাপ ব'কে আপনাকে শান্ত করতে চেয়েছে। এখন সেই বয়স যখন কামনা কেবল সুর খুঁজছে না, রূপ খুঁজতে বেরিয়েছে। কিন্তু আলো-আঁধারে রূপের আভাস পায়, স্পষ্ট করে কিছু পায় না। ছবি এঁকে তখন প্রত্যক্ষতার স্বাদ পাবার ইচ্ছা জেগেছে মনে কিন্তু ছবি আঁকবার হাত তৈরি হয় নি তো।
কবি সংসারের ভিতরে তখনও প্রবেশ করে নি, তখনও সে বাতায়নবাসী। দূর থেকে যার আভাস দেখে তার সঙ্গে নিজের মনের নেশা মিলিয়ে দেয়। এর কোনো-কোনোটা চোখে দেখা একটুকরো ছবি পেনসিলে আঁকা, রবারে ঘষে দেওয়া, আর কোনো-কোনোটা সম্পূর্ণ বানানো। মোটের উপরে অক্ষম ভাষার ব্যাকুলতায় সবগুলিতেই বানানো ভাব প্রকাশ পেয়েছে, সহজ হয় নি। কিন্তু সহজ হবার একটা চেষ্টা দেখা যায়। সেইজন্যে চলতি ভাষা আপন এলোমেলো পদক্ষেপে এর যেখানে-সেখানে প্রবেশ করেছে। আমার ভাষায় ও ছন্দে এই একটা মেলামেশা আরম্ভ হল। ছবি ও গান কড়ি ও কোমলের ভূমিকা করে দিলে।
আরো দেখুন