জীবন উৎসর্গ (jiban utsorgo)

এসো এসো এই বুকে নিবাসে তোমার,

যূথভ্রষ্ট বাণবিদ্ধ হরিণী আমার,

এইখানে বিরাজিছে সেই চির হাসি,

আঁধারিতে পারিবে না তাহা মেঘরাশি।

এই হস্ত এ হৃদয় চিরকাল মতো

তোমার, তোমারি কাজে রহিবে গো রত!

কিসের সে চিরস্থায়ী ভালোবাসা তবে,

গৌরবে কলঙ্কে যাহা সমান না রবে?

জানি না, জানিতে আমি চাহি না, চাহি না,

ও হৃদয়ে এক তিল দোষ আছে কিনা,

ভালোবাসি তোমারেই এই শুধু জানি,

তাই হলে হল, আর কিছু নাহি মানি।

দেবতা সুখের দিনে বলেছ আমায়,

বিপদে দেবতা সম রক্ষিব তোমায়,

অগ্নিময় পথ দিয়া যাব তব সাথে,

রক্ষিব, মরিব কিংবা তোমারি পশ্চাতে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শেষ বেলা
Verses
     এল বেলা পাতা ঝরাবারে;
শীর্ণ বলিত কায়া, আজ শুধু ভাঙা ছায়া
          মেলে দিতে পারে।
    একদিন ডাল ছিল ফুলে ফুলে ভরা
              নানা-রঙ-করা।
          কুঁড়ি ধরা ফলে
     কার যেন কী কৌতূহলে
          উঁকি মেরে আসা
     খুঁজে নিতে আপনার বাসা।
          ঋতুতে ঋতুতে
      আকাশের উৎসবদূতে
     এনে দিত পল্লবপল্লীতে তার
কখনো পা টিপে চলা হালকা হাওয়ার,
     কখনো-বা ফাল্গুনের অস্থির এলোমেলো চাল
     জোগাইত নাচনের তাল।
                   জীবনের রস আজ মজ্জায় বহে,
                    বাহিরে প্রকাশ তার নহে।
             অন্তরবিধাতার সৃষ্টিনির্দেশে
          যে অতীত পরিচিত সে নূতন বেশে
               সাজবদলের কাজে ভিতরে লুকালো--
     বাহিরে নিবিল দীপ, অন্তরে দেখা যায় আলো।
          গোধূলির ধূসরতা ক্রমে সন্ধ্যার
                   প্রাঙ্গণে ঘনায় আঁধার।
               মাঝে-মাঝে জেগে ওঠে তারা,
          আজ চিনে নিতে হবে তাদের ইশারা।
       সমুখে অজানা পথ ইঙ্গিত মেলে দেয় দূরে,
          সেথা যাত্রার কালে যাত্রীর পাত্রটি পুরে
     সদয় অতীত কিছু সঞ্চয় দান করে তারে
          পিপাসার গ্লানি মিটাবারে।
                   যত বেড়ে ওঠে রাতি।
     সত্য যা সেদিনের উজ্জ্বল হয় তার ভাতি।
                   এই কথা  ধ্রুব জেনে, নিভৃতে লুকায়ে
     সারা জীবনের ঋণ একে একে দিতেছি চুকায়ে।
আরো দেখুন
32
Verses
AS THE TENDER twilight covers in its fold of dusk-veil marks of
hurt and wastage from the dusty day's prostration, even so
let my great sorrow for thy loss. Beloved, spread one
perfect golden-tinted silence of its sadness o'er my life.
Let all its jagged fractures and distortions, all unmeaning
scattered scraps and wrecks and random ruins, merge in
vastness of some evening stilled with thy remembrance,
filled with endless harmony of pain and peace united.
আরো দেখুন
মোহ
Verses
এ মোহ ক'দিন থাকে, এ মায়া মিলায়,
কিছুত পারে না আর বাঁধিয়া রাখিতে।
কোমল বাহুর ডোর ছিন্ন হয়ে যায়,
মদিরা উথলে নাকো মদির আঁখিতে।
কেহ কারে নাহি চিনে আঁধার নিশায়।
ফুল ফোটা সাঙ্গ হলে গাহে না পাখিতে।
কোথা সেই হাসিপ্রান্ত চুম্বনতৃষিত
রাঙা পুষ্পটুকু যেন প্রস্ফুট অধর!
কোথা কুসুমিত তনু পূর্ণবিকশিত,
কম্পিত পুলকভরে, যৌবনকাতর!
তখন কি মনে পড়ে সেই ব্যাকুলতা,
সেই চিরপিপাসিত যৌবনের কথা,
সেই প্রাণ পরিপূর্ণ মরণ-অনল--
মনে পড়ে হাসি আসে? চোখে আসে জল?
আরো দেখুন