দিন রাত্রি নাহি মানি (din ratri nahi mani)

দিন রাত্রি নাহি মানি, আয় তোরা আয় রে,

চির সুখ-রসে রত আমরা হেথায় রে।

বসন্তে মলয় বায় একটি মিলায়ে যায়,

আরেকটি আসে পুনঃ মধুময় তেমনি,

          প্রেমের স্বপন হায়

          একটি যেমনি যায়

আরেকটি সুস্বপন জাগি উঠে অমনি।

নন্দন কানন যদি এ মরতে চাই রে

          তবে তা ইহাই রে!

          তবে তা ইহাই রে।

প্রেমের নিশ্বাস হেথা ফেলিতেছি বালিকা,

সুরভি নিশ্বাস যথা ফেলে ফুল-কলিকা,

          তাহাদের আঁখিজল

          এমন সে সুবিমল

এমন সে সমুজল মুকুতার পারা রে,

          তাদের চুম্বন হাসি

          দিবে কত সুধারাশি

যাদের মধুর এত নয়নের ধারা রে।

নন্দনকানন যদি এ মরতে চাই রে

          তবে তা ইহাই রে।

          তবে তা ইহাই রে!

থাকুক ও-সব সুখ চাই না, গো চাই না,

যে সুখ-ভিখারী আমি তাহা যে গো পাই না।

          দুই হৃদি এক ঠাঁই

          প্রণয়ে মিলিতে চাই

সুখে দুখে যে প্রেমের নাহি হবে শেষ রে।

          প্রেমে উদাসীন হৃদি

          শত যুগে যাপে যদি,

তার চেয়ে কত ভালো এ সুখ নিমেষ রে!

নন্দনকানন যদি এ মরতে চাই রে

          তবে তা ইহাই রে

          তবে তা ইহাই রে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

96
Verses
WHEN I GO from hence let this be my parting word, that what I have seen is unsurpassable.
I have tasted of the hidden honey of this lotus that expands on the ocean of light, and thus am I blessed-let this be my parting word.
In this playhouse of infinite forms I have had my play and here have I caught sight of him that is formless.
My whole body and my limbs have thrilled with his touch who is beyond touch; and if the end comes here, let it come-let this be my parting word.
আরো দেখুন
21
Verses
ON THAT NIGHT when the storm broke open my door.
I did not know that you entered my room through the ruins,
For the lamp was blown out, and it became dark;
I stretched my arms to the sky in search of help.
I lay on the dust waiting in the tumultuous dark and I knew not that storm was your own banner.
When the morning came I saw you standing upon the emptiness that was spread over my house.
আরো দেখুন
অবারিত
Verses
              ওগো, তোরা বল্‌ তো এরে
                        ঘরে বলি কোন্‌ মতে।
  এরে       কে বেঁধেছে হাটের মাঝে
                        আনাগোনার পথে।
              আসতে যেতে বাঁধে তরী
                        আমারি এই ঘাটে,
              যে খুশি সেই আসে--আমার
                        এই ভাবে দিন কাটে।
              ফিরিয়ে দিতে পারি না যে
                        হায় রে--
              কী কাজ নিয়ে আছি, আমার
              বেলা বহে যায় যে, আমার
                        বেলা বহে যায় রে।
              পায়ের শব্দ বাজে তাদের,
                        রজনীদিন বাজে।
  ওগো,     মিথ্যে তাদের ডেকে বলি,
                        "তোদের চিনি না যে!'
              কাউকে চেনে পরশ আমার,
                        কাউকে চেনে ঘ্রাণ,
              কাউকে চেনে বুকের রক্ত,
                        কাউকে চেনে প্রাণ।
              ফিরিয়ে দিতে পারি না যে
                        হায় রে--
              ডেকে বলি, "আমার ঘরে
              যার খুশি সেই আয় রে, তোরা
                        যার খুশি সেই আয় রে।'
              সকালবেলায় শঙ্খ বাজে
                        পুবের দেবালয়ে--
   ওগো,    স্নানের পরে আসে তারা
                        ফুলের সাজি লয়ে।
              মুখে তাদের আলো পড়ে
                        তরুণ আলোখানি;
              অরুণ পায়ের ধুলোটুকু
                        বাতাস লহে টানি।
              ফিরিয়ে দিতে পারি না যে
                        হায় রে--
              ডেকে বলি, "আমার বনে
              তুলিবি ফুল আয় রে তোরা,
                        তুলিবি ফুল আয় রে।'
              দুপুরবেলা ঘণ্টা বাজে
                        রাজার সিংহদ্বারে।
  ওগো,     কী কাজ ফেলে আসে তারা
                        এই বেড়াটির ধারে।
              মলিনবরন মালাখানি
                        শিথিল কেশে সাজে,
              ক্লিষ্টকরুণ রাগে তাদের
                        ক্লান্ত বাঁশি বাজে।
              ফিরিয়ে দিতে পারি না যে
                        হায় রে--
              ডেকে বলি, "এই ছায়াতে
              কাটাবি দিন আয় রে তোরা,
                        কাটাবি দিন আয় রে।'
              রাতের বেলা ঝিল্লি ডাকে
                        গহন বনমাঝে।
   ওগো,    ধীরে ধীরে দুয়ারে মোর
                        কার সে আঘাত বাজে।
              যায় না চেনা মুখখানি তার,
                        কয় না কোনো কথা,
              ঢাকে তারে আকাশ-ভরা
                        উদাস নীরবতা।
              ফিরিয়ে দিতে পারি না যে
                      হায় রে--
              চেয়ে থাকি সে মুখ-পানে--
              রাত্রি বহে যায়, নীরবে
                      রাত্রি বহে যায় রে।
আরো দেখুন