চপলারে আমি অনেক ভাবিয়া (chopolare ami onek bhabiya)

চপলারে আমি অনেক ভাবিয়া

          দূরেতে রাখিয়া এলেম তারে,

রূপ-ফাঁদ হতে পালাইতে তার,

          প্রণয়ে ডুবাতে মদিরা-ধারে।

এত দূরে এসে বুঝিনু এখন

          এখনো ঘুচে নি প্রণয়-ঘোর,

মাথায় যদিও চড়েছে মদিরা

          প্রণয় রয়েছে হৃদয়ে মোর।

যুবতীর শেষে লইনু শরণ

          মাগিনু সহায় তার,

অনেক ভাবি সে কহিল তখন

          "চপলা নারীর সার।'

আমি কহিলাম "সে কথা তোমার

          কহিতে হবে না মোরে--

দোষ যদি কিছু বলিবারে পারো

          শুনি প্রণিধান করে।'

যুবতী কহিল "তাও কভু হয়?

          যদি বলি দোষ আছে--

নামের আমার কুযশ হইবে

          কহিনু তোমার কাছে।'

এখন তো আর নাই কোনো আশা

          হইয়াছি অসহায়--

চপলা আমার মরমে মরমে

          বাণ বিঁধিতেছে, হায়!

দলে মিশি তার ইন্দ্রিয় আমার

          বিরোধী হয়েছে মোর,

যুবতী আমার--বলিছে আমারে

          রূপের অধীন ঘোর!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

23
Verses
I LOVED THE sandy bank where, in the lonely pools, ducks clamoured and turtles basked in the sun; where, with evening, stray fishing-boats took shelter in the shadow by the tall grass.
You loved the wooded bank where shadows were gathered in the arms of the bamboo thickets; where women came with their vessels through the winding lane.
The same river flowed between us, singing the same song to both its banks. I listened to it, lying alone on the sand under the stars; and you listened sitting by the edge of the slope in the early morning light. Only the words I heard from it you did not know and the secret it spoke to you was a mystery for ever to me.
আরো দেখুন
28
Verses
II. 85. nirgun age sargun nacai
BEFORE THE Unconditioned, the Conditioned dances:
'Thou and I are one!' this trumpet proclaims.
The Guru comes, and bows down before the disciple:
This is the greatest of wonders.
আরো দেখুন
58
Verses
আপনারে তুমি লুকাবে কেমন করে
     হে তাপসী বিভাবরী,
হেরো তারাগুলি তব নীরবতা ভ'রে
     দিতেছে প্রকাশ করি।
আরো দেখুন