৩৮ (aji e bharat)

              আজি এ ভারত লজ্জিত হে,

                হীনতাপঙ্কে মজ্জিত হে ॥

নাহি পৌরুষ, নাহি বিচারণা,         কঠিন তপস্যা, সত্যসাধনা--

     অন্তরে বাহিরে ধর্মে কর্মে সকলই ব্রহ্মবিবর্জিত হে ॥

ধিক্‌কৃত লাঞ্ছিত পৃথ্বী 'পরে,          ধূলিবিলুন্ঠিত সুপ্তিভরে--

     রুদ্র, তোমার নিদারুণ বজ্রে করো তারে সহসা তর্জিত হে ॥

পর্বতে প্রান্তরে নগরে গ্রামে    জাগ্রত ভারত ব্রহ্মের নামে,

     পুণ্যে বীর্যে অভয়ে অমৃতে হইবে পলকে সজ্জিত হে ॥

রাগ: ভূপালী

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1306

রচনাকাল (খৃষ্টাব্দ): 1899

স্বরলিপিকার: সরলা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এ ভারতে রাখো
Songs
এ ভারতে রাখো নিত্য, প্রভু, তব শুভ আশীর্বাদ--
তোমার অভয়, তোমার অজিত অমৃত বাণী,
          তোমার স্থির অমর আশা ॥
অনির্বাণ ধর্ম আলো   সবার ঊর্ধ্বে জ্বালো জ্বালো,
          সঙ্কটে দুর্দিনে হে,
     রাখো তারে অরণ্যে তোমারই পথে ॥
বক্ষে বাঁধি দাও তার   বর্ম তব নির্বিদার,
     নিঃশঙ্কে যেন সঞ্চরে নির্ভীক।
পাপের নিরখি জয়   নিষ্ঠা তবুও রয়--
     থাকে তব চরণে অটল বিশ্বাসে ॥
আরো দেখুন
আমার প্রাণে গভীর গোপন
Songs
আমার প্রাণে গভীর গোপন মহা-আপন সে কি,
          অন্ধকারে হঠাৎ তারে দেখি ॥
যবে দুর্দম ঝড়ে      আগল খুলে পড়ে,
          কার সে নয়ন-'পরে নয়ন যায় গো ঠেকি ॥
যখন আসে পরম লগন তখন গগন-মাঝে
          তাহার ভেরী বাজে।
বিদ্যুত-উদ্ভাসে       বেদনারই দূত আসে,
          আমন্ত্রণের বাণী যায় হৃদয়ে লেখি ॥
আরো দেখুন
সর্ব খর্বতারে দহে
Songs
সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ--
হে ভৈরব, শক্তি দাও, ভক্ত-পানে চাহো ॥
দূর করো মহারুদ্র   যাহা মুগ্ধ, যাহা ক্ষুদ্র--
     মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ ॥
          দুঃখের মন্থনবেগে উঠিবে অমৃত,
              শঙ্কা হতে রক্ষা পাবে যারা মৃত্যুভীত।
তব দীপ্ত রৌদ্র তেজে   নির্ঝরিয়া গলিবে যে
              প্রস্তরশৃঙ্খলোন্মুক্ত ত্যাগের প্রবাহ ॥
আরো দেখুন