৩৯ (kon badhaner granthi)

             কোন্‌ বাঁধনের গ্রন্থি বাঁধিল দুই অজানারে

      এ কী সংশয়েরি অন্ধকারে।

দিশাহারা হাওয়ায় তরঙ্গদোলায়

      মিলনতরণীখানি ধায় রে

            কোন্‌ বিচ্ছেদের পারে॥

রাগ: ভৈরবী-কালাংড়া

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার নাইবা হল
Songs
                   আমার   নাইবা হল পারে যাওয়া।
যে হাওয়াতে চলত তরী   অঙ্গেতে সেই লাগাই হাওয়া ॥
          নেই যদি বা জমল পাড়ি   ঘাট আছে তো বসতে পারি।
আমার   আশার তরী ডুবল যদি   দেখব তোদের তরী-বাওয়া ॥
হাতের কাছে কোলের কাছে   যা আছে সেই অনেক আছে।
আমার   সারা দিনের এই কি রে কাজ-- ওপার-পানে কেঁদে চাওয়া।
          কম কিছু মোর থাকে হেথা   পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা।
আমার   সেইখানেতেই কল্পলতা   যেখানে মোর দাবি-দাওয়া ॥
আরো দেখুন
কাঁদালে তুমি মোরে
Songs
কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে--
     নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে॥
          তোমার অভিসারে    যাব অগম-পারে
              চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে॥
পরানে বাজে বাঁশি, নয়নে বহে ধারা--
     দুখের মাধুরীতে করিল দিশাহারা
          সকলই নিবে-কেড়ে,    দিবে না তবু ছেড়ে--
              মন সরে না যেতে, ফেলিলে একি দায়ে॥
আরো দেখুন
আমা-তরে অকারণে
Songs
                  আমা-তরে অকারণে, ওগো পিতা, ভেবো না।
                  অদূরে সরযূ বহে, দূরে যাব না।
                  পথ যে সরল অতি,
                  চপলা দিতেছে জ্যোতি,
                  তবে কেন, পিতা, মিছে ভাবনা।
                  অদূরে সরযূ বহে, দূরে যাব না।
আরো দেখুন