৬ (bhalo bhalo tumi dekhbo palao)

         ভালো ভালো তুমি দেখব পালাও কোথা।

মশানে তোমার শূল হয়েছে পোঁতা--

          এ কথা মনে রেখে

তোমার ইষ্টদেবতারে স্মরিয়ো এখন থেকে॥

রাগ: কীর্তন

তাল: খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ছায়া ঘনাইছে বনে
Songs
ছায়া ঘনাইছে বনে বনে,   গগনে গগনে ডাকে দেয়া।
কবে নবঘন-বরিষনে     গোপনে গোপনে এলি কেয়া ॥
     পুরবে নীরব ইশারাতে   একদা নিদ্রাহীন রাতে
          হাওয়াতে কী পথে দিলি খেয়া--
              আষাঢ়ের খেয়ালের কোন্‌ খেয়া ॥
যে মধু হৃদয়ে ছিল মাখা   কাঁটাতে কী ভয়ে দিলি ঢাকা।
     বুঝি এলি যার অভিসারে   মনে মনে দেখা হল তারে,
          আড়ালে আড়ালে দেয়া-নেয়া--
              আপনায় লুকায়ে দেয়া-নেয়া ॥
আরো দেখুন
আনন্দধ্বনি জাগাও গগনে
Songs
                   আনন্দধ্বনি জাগাও গগনে।
                   কে আছ জাগিয়া পুরবে চাহিয়া,
          বলো 'উঠ উঠ' সঘনে   গভীরনিদ্রাগমনে ॥
হেরো   তিমিররজনী যায় ওই,  হাসে উষা নব জ্যোতির্ময়ী--
                        নব আনন্দে, নব জীবনে,
          ফুল্ল কুসুমে, মধুর পবনে, বিহগকলকূজনে ॥
হেরো   আশার আলোকে জাগে শুকতারা উদয়-অচল-পথে,
          কিরণকিরীটে তরুণ তপন উঠিছে অরুণরথে--
চলো যাই কাজে মানবসমাজে,   চলো বাহিরিয়া জগতের মাঝে--
          থেকো না অলস শয়নে, থেকো না মগন স্বপনে ॥
          যায়   লাজ ত্রাস, আলস বিলাস কুহক মোহ যায়।
          ওই   দূর হয় শোক সংশয় দুঃখ স্বপনপ্রায়।
ফেলো জীর্ণ চীর, পরো নব সাজ,   আরম্ভ করো জীবনের কাজ--
          সরল সবল আনন্দমনে, অমল অটল জীবনে ॥
আরো দেখুন
নিমেষের তোরে শরমে বাধিল
Songs
নিমেষের তরে শরমে বাধিল,
মরমের কথা হল না।
জনমের তরে তাহারি লাগিয়ে
রহিল মরম-বেদনা।
আরো দেখুন