৮০ (ora okarane chanchal)

ওরা     অকারণে চঞ্চল

          ডালে ডালে দোলে বায়ুহিল্লোলে নবপল্লবদল॥

          বাতাসে বাতাসে প্রাণভরা বাণী শুনিতে পেয়েছে কখন কী জানি,

          মর্মরতানে দিকে দিকে আনে কৈশোরকোলাহল॥

ওরা     কান পেতে শোনে গগনে গগনে মেঘে মেঘে কানাকানি,

          বনে বনে জানাজানি।

ওরা     প্রাণঝরনার উচ্ছলধার   ঝরিয়া ঝরিয়া বহে অনিবার,

          চিরতাপসিনী ধরণীর ওরা শ্যামশিখা হোমানল॥

রাগ: কীর্তন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৩৭

রচনাকাল (খৃষ্টাব্দ): মার্চ, ১৯৩১

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মেঘেরা চলে চলে
Songs
মেঘেরা চলে চলে যায়,   চাঁদেরে ডাকে 'আয়, আয়'।
          ঘুমঘোরে বলে চাঁদ 'কোথায় কোথায়'॥
না জানি কোথা চলিয়াছে,   কী জানি কী যে সেথা আছে,
          আকাশের মাঝে চাঁদ চারি দিকে চায়॥
সুদূরে, অতি অতিদূরে,      বুঝি রে কোন্‌ সুরপুরে
          তারাগুলি ঘিরে ব'সে বাঁশরি বাজায়।
মেয়েরা তাই হেসে হেসে    আকাশে চলে ভেসে ভেসে,
          লুকিয়ে চাঁদের হাসি চুরি করে যায়॥
আরো দেখুন
গুরু গুরু গুরু গুরু ঘন মেঘ গরজে
Songs
                 গুরু গুরু গুরু গুরু ঘন মেঘ গরজে পর্বতশিখরে,
                                           অরণ্যে তমশ্ছায়া।
                             মুখর নির্ঝরকলকল্লোলে
                        ব্যাধের চরণধ্বনি শুনিতে না পায় ভীরু
                                         হরিণদম্পতি।
                        চিত্রব্যাঘ্র পদনখচিহ্নরেখাশ্রেণী
                             রেখে গেছে ওই পথপঙ্ক-'পরে,
                                  দিয়ে গেছে পদে পদে গুহার সন্ধান।
আরো দেখুন
আমার দোসর যে
Songs
আমার     দোসর যে জন ওগো তারে     কে জানে
     একতারা তার দেয় কি সাড়া আমার গানে    কে জানে॥
আমার     নদীর যে ঢেউ    ওগো    জানে কি কেউ
          যায় বহে যায় কাহার পানে। কে জানে॥
              যখন      বকুল ঝ'রে
     আমার    কাননতল যায় গো ভ'রে
তখন    কে-আসে-যায়    সেই    বনছায়ায়,
            কে সাজি তার ভরে আনে। কে জানে॥
আরো দেখুন