২৫ (ha sokhi o adore)

       হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা।

ভালো যদি নাহি বাসে  কেন      তবে কহে প্রণয়ের কথা॥

মিছে প্রণয়ের হাসি       বোলো তারে ভালো নাহি বাসি।

চাই নে মিছে আদর তাহার,     ভালোবাসা চাই নে।

       বোলো বোলো, সজনী লো, তারে--

          আর    যেন সে লো আসে নাকো হেথা॥

রাগ: কাফি-সিন্ধু

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যা হারিয়ে যায়
Songs
যা    হারিয়ে যায় তা আগলে বসে
             রইব কত আর?
আর  পারি নে রাত জাগতে হে নাথ,
             ভাবতে অনিবার।
                    আছি রাত্রিদিবস ধরে
                    দুয়ার আমার বন্ধ করে,
                    আসতে যে চায় সন্দেহে তায়
                           তাড়াই বারে বার।
       তাই তো কারো হয় না আসা
              আমার একা ঘরে।
       আনন্দময় ভুবন তোমার
              বাইরে খেলা করে।
                    তুমিও বুঝি পথ নাহি পাও,
                    এসে এসে ফিরিয়া যাও,
                     রাখতে যা চাই রয় না তাও
                           ধুলায় একাকার।
আরো দেখুন
ওগো সখী, দেখি দেখি
Songs
ওগো সখী, দেখি, দেখি মন কোথা আছে।
কত কাতর হৃদয় ঘুরে ঘুরে, হেরো কারে যাচে।
কী মধু কী সুধা কী সৌরভ,
কী রূপ রেখেছ লুকায়ে।
কোন্‌ প্রভাতে কোন্‌ রবির আলোকে
দিবে খুলিয়ে কাহার কাছে।
সে যদি না আসে এ জীবনে,
এ কাননে পথ না পায়!
যারা এসেছে তারা বসন্ত ফুরালে
নিরাশ প্রাণে ফেরে পাছে!
আরো দেখুন
যেয়ো না, যেয়ো না, যেয়ো না ফিরে
Songs
যেয়ো না, যেয়ো না, যেয়ো না ফিরে,
দাঁড়াও, চরণদুটি বাড়াও হৃদয়-আসনে।
চঞ্চল সমীর সম ফিরিছ কেন,
তুমি রঙিন মেঘমালা যেন ফাগুনসমীরে।
কে ডাকে! আমি কভু ফিরে নাহি চাই–
আমি কভু ফিরে নাহি চাই।
তোমায় ধরিতে চাহি, ধরিতে পারি নে-
তুমি গঠিত যেন স্বপনে।
মোরে রেখো না, রেখো না
তব চঞ্চল লীলা হতে রেখো না বাহিরে।
কে ডাকে। আমি কভু ফিরে নাহি চাই।
কত ফুল ফুটে উঠে, কত ফুল যায় টুটে,
আমি শুধু বহে চলে যাই।
পরশ পুলকরস-ভরা রেখে যাই, নাহি দিই ধরা।
উড়ে আসে ফুলবাস, লতাপাতা ফেলে শ্বাস,
বনে বনে উঠে হাহুতাশ-
চকিতে শুনিতে শুধু পাই- চলে যাই।
আমি কভু ফিরে নাহি চাই।
আরো দেখুন