১৩১ (tomar rangin patay)

তোমার    রঙিন পাতায় লিখব প্রাণের কোন্‌ বারতা।

                রঙের তুলি পাব কোথা॥

সে রঙ তো নেই চোখের জলে, আছে কেবল হৃদয় তলে,

            প্রকাশ করি কিসের ছলে মনের কথা।

                কইতে গেলে রইবে কি তার সরলতা॥

বন্ধু, তুমি বুঝবে কি মোর সহজ বলা--  নাই যে আমার ছলা-কলা।

    সুর যা ছিল বাহির ত্যেজে      অন্তরেতে উঠল বেজে,

        একলা কেবল জানে সে যে    মোর দেবতা।

            কেমন করে করব বাহির মনের কথা॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ১১ আষাঢ়, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ জুন, ১৯১৪

রচনাস্থান: বোলপুর

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি
Songs
          যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্বতানে
          মিলাব তাই জীবনগানে ॥
গগনে তব বিমল নীল-- হৃদয়ে লব তাহারি মিল,
          শান্তিময়ী গভীর বাণী নীরব প্রাণে ॥
          বাজায় উষা নিশীথকুলে যে গীতভাষা
          সে ধ্বনি নিয়ে জাগিবে মোর নবীন আশা।
ফুলের মতো সহজ সুরে   প্রভাতে মম উঠিবে পূরে,
          সন্ধ্যা মম সে সুরে যেন মরিতে জানে ॥
আরো দেখুন
কে জনিত তুমি ডাকিবে আমারে
Songs
           কে জানিত তুমি ডাকিবে আমারে, ছিলাম নিদ্রামগন।
           সংসার মোরে মহামোহঘোরে ছিল সদা ঘিরে সঘন। 
           ( ঘিরে ছিল, ঘিরেছিল হে আমায়–
                      মোহঘোরে– মহামোহে। )
           আপনার হাতে দিবে যে বেদনা, ভাসাবে নয়নজলে,
           কে জানিত হবে আমার এমন শুভদিন শুভলগন। 
           ( জানি নে, জানি নে হে, আমি স্বপনে–
           আমার এমন ভাগ্য হবে আমি জানি নে, জানি নে হে। )
           জানি না কখন্‌ করুণা-অরুণ উঠিল উদয়াচলে,
           দেখিতে দেখিতে কিরণে পূরিল আমার হৃদয়গগন। 
           ( আমার হৃদয়গগন পূরিল তোমার চরণকিরণে–
                                      তোমার করুণা-অরুণে। ) 
           তোমার অমৃতসাগর হইতে বন্যা আসিল কবে–
           হৃদয়ে বাহিরে যত বাঁধ ছিল কখন হইল ভগন। 
           ( যত বাঁধ ছিল যেখানে, ভেঙে গেল, ভেসে গেল হে। )
           সুবাতাস তুমি আপনি দিয়েছ, পরানে দিয়েছ আশা–
           আমার জীবনতরণী হইবে তোমার চরণে মগন। 
           ( তোমার চরণে গিয়ে লাগিবে আমার জীবনতরণী–
                      অভয়চরণে গিয়ে লাগিবে। )
আরো দেখুন
পেয়েছি অভয়পদ
Songs
     পেয়েছি অভয়পদ, আর ভয় কারে--
     আনন্দে চলেছি ভবপারাবারপারে ॥
মধুর শীতল ছায়              শোক তাপ দূরে যায়,
     করুণাকিরণ তাঁর অরুণ বিকাশে।
     জীবনে মরণে আর কভু না ছাড়িব তাঁরে ॥
আরো দেখুন