১৪৪ (sokhi oi bujhi bashi baje)

সখী,    ওই বুঝি বাঁশি বাজে--      বনমাঝে কি মনোমাঝে॥

          বসন্তবায়  বহিছে কোথায়,

               কোথায় ফুটেছে ফুল,

          বলো গো সজনি,     এ সুখরজনী

     কোন্‌খানে উদিয়াছে--      বনমাঝে কি মনোমাঝে॥

     যাব কি যাব না   মিছে এ ভাবনা,

     সখী,   মিছে মরি লোকলাজে।

     কে জানে কোথা সে    বিরহহুতাশে

          ফিরে অভিসারসাজে--

               বনমাঝে কি মনোমাঝে

রাগ: পিলু

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1290

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এবার যমের দুয়োর
Songs
এবার        যমের দুয়োর খোলা পেয়ে ছুটেছে সব ছেলেমেয়ে।
                        হরিবোল হরি বোল হরিবোল॥
              রাজ্য জুড়ে মস্ত খেলা, মরণ-বাঁচন-অবহেলা--
ও ভাই,     সবাই মিলে প্রাণটা দিলে সুখ আছে কি মরার চেয়ে।
                        হরিবোল হরি বোল হরিবোল॥
              বেজেছে ঢোল, বেজেছে ঢাক, ঘরে ঘরে পড়েছে ডাক,
এখন        কাজকর্ম চুলোতে যাক--  কেজো লোক সব আয় রে ধেয়ে।
                        হরিবোল হরি বোল হরিবোল॥
              রাজা প্রজা হবে জড়ো    থাকবে না আর ছোটো বড়ো--
একই        স্রোতের মুখে ভাসবে সুখে বৈতরণীর নদী বেয়ে।
                        হরিবোল হরি বোল হরিবোল॥
আরো দেখুন
কোথায় তুমি, আমি
Songs
কোথায় তুমি, আমি কোথায়,
জীবন কোন্‌ পথে চলিছে নাহি জানি ॥
নিশিদিন হেনভাবে       আর কতকাল যাবে--
দীননাথ, পদতলে লহো টানি ॥
আরো দেখুন
আজি নির্ভয়নিদ্রিত
Songs
আজি   নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে, কে জাগে?
ঘন      সৌরভমন্থর পবনে জাগে, কে জাগে?।
কত     নীরব বিহঙ্গকুলায়ে
          মোহন অঙ্গুলি বুলায়ে-- জাগে, কে জাগে?
কত     অস্ফুট পুষ্পের গোপনে জাগে, কে জাগে?
এই      অপার অম্বরপাথারে
          স্তম্ভিত গম্ভীর আঁধারে-- জাগে, কে জাগে?
মম      গভীর অন্তরবেদনে জাগে, কে জাগে?।
আরো দেখুন