১৫০ (sokhi amari duyare)

     সখী,    আমারি দুয়ারে কেন আসিল

              নিশিভোরে যোগী ভিখারি।

          কেন     করুণস্বরে বীণা বাজিল॥

আমি     আসি যাই যতবার    চোখে পড়ে মুখ তার,

     তারে ডাকিব কি ফিরাইব তাই ভাবি লো ॥

শ্রাবণে আঁধার দিশি    শরতে বিমল নিশি,

     বসন্তে দখিন বায়ু, বিকশিত উপবন--

কত ভাবে কত গীতি    গাহিতেছে নিতি নিতি

     মন নাহি লাগে কাজে, আঁখিজলে ভাসি লো ॥

রাগ: কেদারা-হাম্বীর

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1300

রচনাকাল (খৃষ্টাব্দ): 1893

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার পরান যাহা
Songs
আমার    পরান যাহা চায় তুমি    তাই, তুমি তাই গো।
তোমা     ছাড়া আর এ জগতে মোর    কেহ নাই কিছু নাই গো॥
তুমি       সুখ যদি নাহি পাও,    যাও    সুখের সন্ধানে যাও--
আমি      তোমারে পেয়েছি হৃদয়মাঝে,    আর কিছু নাহি চাই গো॥
আমি      তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস,
          দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী,    দীর্ঘ বরষ মাস।
যদি      আর-কারে ভালোবাস,    যদি    আর ফিরে নাহি আস,
তবে,    তুমি যাহা চাও, তাই যেন পাও,    আমি যত দুখ পাই গো॥
আরো দেখুন
সদা থাকো আনন্দে
Songs
সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মলপ্রাণে ॥
জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে
সন্ধ্যায় গৃহে চলো হে আনন্দগানে ॥
সঙ্কটে সম্পদে থাকো কল্যাণে,
থাকো আনন্দে নিন্দা-অপমানে।
সবারে ক্ষমা করি থাকো আনন্দে,
চির-অমৃতনির্ঝরে শান্তিরসপানে ॥
আরো দেখুন
আমরা বসবো তোমার সনে
Songs
                       আমরা   বসব তোমার সনে।–
              তোমার শরিক হব রাজার রাজা,
                       তোমার   আধেক সিংহাসনে।।
              তোমার দ্বারী মোদের করেছে শির নত –
              তারা    জানে না যে মোদের গরব কত ।
              তাই     বাহির হতে তোমায় ডাকি,
                          তুমি  ডেকে লও গো আপন জনে ।।
আরো দেখুন