২৪৯ (sakarun benu bajaye)

সকরুণ বেণু বাজায়ে কে যায় বিদেশী নায়ে,

     তাহারি রাগিণী লাগিল গায়ে॥

          সে সুর বাহিয়া ভেসে আসে কার   সুদূর বিরহবিধুর হিয়ার

              অজানা বেদনা, সাগরবেলার   অধীর বায়ে

                                           বনের ছায়ে॥

তাই শুনে আজি বিজন প্রবাসে হৃদয়মাঝে

     শরৎশিশিরে ভিজে ভৈরবী নীরবে বাজে।

          ছবি মনে আনে আলোতে ও গীতে-- যেন জনহীন নদীপথটিতে

              কে চলেছে জলে কলস ভরিতে   অলস পায়ে

                                      বনের ছায়ে॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ আশ্বিন, ১৩৩৪

রচনাকাল (খৃষ্টাব্দ): ২ অক্টোবর, ১৯২৭

রচনাস্থান: জাভা থেকে পিনাং যাত্রার পথে জাহাজে

স্বরলিপিকার: হিমাংশুকুমার দত্ত, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হৃদয়ের মণি আদরিণী
Songs
হৃদয়ের মণি আদরিণী মোর,     আয় লো কাছে আয়।
মিশাবি জোছনাহাসি      রাশি রাশি  মৃদু মধু জোছনায়।
        মলয় কপোল চুমে         ঢলিয়া পড়িছে ঘুমে,
        কপোলে নয়নে             জোছনা মরিয়া যায়।    
        যমুনালহরীগুলি            চরণে কাঁদিতে চায়॥
আরো দেখুন
ওর মানের এ বাঁধ টুটবে না কি
Songs
             ওর   মানের এ বাঁধ টুটবে না কি টুটবে না।
          ওর   মনের বেদন থাকবে মনে,   প্রাণের কথা ফুটবে না ?।
             কঠিন পাষাণ বুকে লয়ে   নাই রহিল অটল হয়ে
          প্রেমেতে ওই পাথর ক্ষ’য়ে চোখের জল কি ছুটবে না ?।
আরো দেখুন
আমি ভয় করব না
Songs
          আমি ভয়        করব না ভয় করব না।
     দু বেলা      মরার আগে মরব না, ভাই, মরব না ॥
তরীখানা বাইতে গেলে  মাঝে মাঝে তুফান মেলে--
তাই ব'লে হাল ছেড়ে দিয়ে  ধরব না,       কান্নাকাটি ধরব না ॥
শক্ত যা তাই সাধতে হবে,  মাথা তুলে রইব ভবে--
সহজ পথে চলব ভেবে   পড়ব না,    পাঁকের 'পরে পড়ব না ॥
ধর্ম আমার মাথায় রেখে     চলব সিধে রাস্তা দেখে--
বিপদ যদি এসে পড়ে          সরব না,    ঘরের কোণে সরব না ॥
আরো দেখুন