২৩৩ (ogo swapnaswarupini)

ওগো স্বপ্নস্বরূপিণী, তব অভিসারের পথে পথে

     স্মৃতির দীপ জ্বালা ॥

          সেদিনেরই মাধবীবনে আজও তেমনি ফুল ফুটেছে

              তেমনি গন্ধ ঢালা ॥

                   আজি তন্দ্রাবিহীন রাতে   ঝিল্লিঝঙ্কারে স্পন্দিত পবনে

                             তব অঞ্চলের কম্পন সঞ্চারে।

          আজি   পরজে বাজে বাঁশি

যেন হৃদয়ে বহুদূরে আবেশবিহ্বল সুরে।

          বিকচ মল্লিমাল্যে তোমারে স্মরিয়া রেখেছি ভরিয়া ডালা ॥

রাগ: পরজ-বসন্ত

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ ফাল্গুন, ১৩৪৫

রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ মার্চ, ১৯৩৯

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ক্ষমা করো প্রভু
Songs
      ক্ষমা করো প্রভু, ক্ষমা করো মোরে--
                         আমি চণ্ডালের কন্যা,
                    মোর কূপের বারি অশুচি।
                তোমারে দেব জল হেন পুণ্যের আমি
                                    নহি অধিকারিণী,
                        আমি চণ্ডালের কন্যা।
আরো দেখুন
আঁধার সকলই দেখি
Songs
আঁধার সকলই দেখি  তোমারে দেখি না যবে।
ছলনা চাতুরী আসে  হৃদয়ে বিষাদবাসে।
তোমারে দেখি না যবে,  তোমারে দেখি না যবে।।
এসো এসো, প্রেমময়,  অমৃতহাসিটি লয়ে।।
এসো মোর কাছে ধীরে  এই হৃদয়নিলয়ে।।
ছাড়িব না তোমায় কভু  জনমে জনমে আর,।
তোমায় রাখিয়া হৃদে  যাইব ভবের পার।।
আরো দেখুন
হো, এল এল এল রে দস্যুর দল
Songs
      হো, এল এল এল রে দস্যুর দল,
                             গর্জিয়া নামে যেন বন্যার জল।
                                  চল্‌ তোরা পঞ্চগ্রামী,
                             চল্‌ তোরা কলিঙ্গধামী,
                               মল্লপল্লী হতে চল,
                          "জয় চিত্রাঙ্গদা' বল্‌,
                                  বল্‌ বল্‌ ভাই রে--
                        ভয় নাই, ভয় নাই, ভয় নাই, নাই রে।
আরো দেখুন