৩৪৯ (ki hala amar)

কী হল আমার! বুঝি বা সখী,   হৃদয় আমার হারিয়েছি।

পথের মাঝেতে খেলাতে গিয়ে    হৃদয় আমার হারিয়েছি॥

প্রভাতকিরণে সকালবেলাতে

মন লয়ে, সখী, গেছিনু খেলাতে--

মন কুড়াইতে, মন ছড়াইতে,   মনের মাঝারে খেলি বেড়াইতে,

মনোফুল দলি চলি বেড়াইতে--

সহসা, সজনী, চেতনা পেয়ে

সহসা, সজনী, দেখিনু চেয়ে

রাশি রাশি ভাঙা হৃদয়-মাঝে   হৃদয় আমার হারিয়েছি॥

যদি কেহ, সখী, দলিয়া যায়,

তার 'পর দিয়া চলিয়া যায়--

শুকায়ে পড়িবে, ছিঁড়িয়া পড়িবে, দলগুলি তার ঝরিয়া পড়িবে--

যদি কেহ, সখী, দলিয়া যায়।

আমার কুসুমকোমল হৃদয়   কখনো সহে নি রবির কর,

আমার মনের কামিনীপাপড়ি   সহে নি ভ্রমরচরণভর।

চিরদিন, সখী, হাসিত খেলিত,

জোছনা-আলোকে নয়ন মেলিত--

সহসা আজ সে হৃদয় আমার   কোথায়, সজনী, হারিয়েছি॥

রাগ: বিলাতি ভাঙা

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1288

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

স্বরলিপিকার: সরলা দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

খেলার সাথি, বিদায়দ্বার খোলো
Songs
                  খেলার সাথি, বিদায়দ্বার খোলো–
                      এবার বিদায় দাও।
                         গেল যে খেলার বেলা।।
                  ডাকিল পথিকে  দিকে বিদিকে,
                      ভাঙিল রে সুখমেলা।।
আরো দেখুন
ভরা থাক্ স্মৃতিসুধায়
Songs
ভরা থাক্‌ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি।
মিলনের উৎসবে তায় ফিরায়ে দিয়ো আনি॥
বিষাদের অশ্রুজলে   নীরবের মর্মতলে
গোপনে উঠুক ফলে   হৃদয়ের নূতন বাণী॥
যে পথে যেতে হবে   সে পথে তুমি একা--
নয়নে আঁধার রবে,  ধেয়ানে আলোকরেখা।
সারা দিন সঙ্গোপনে   সুধারস ঢালবে মনে
পরানের পদ্মবনে   বিরহের বীণাপাণি॥
আরো দেখুন
কে ডাকে! আমি কভু ফিরে নাহি চাই।
Songs
কে ডাকে! আমি কভু ফিরে নাহি চাই।
কত ফুল ফুটে উঠে, কত ফুল যায় টুটে,
আমি শুধু বহে চলে যাই।
পরশ পুলক-রস ভরা রেখে যাই, নাহি দিই ধরা।
উড়ে আসে ফুলবাস, লতাপাতা ফেলে শ্বাস,
বনে বনে উঠে হা-হুতাশ,
চকিতে শুনিতে শুধু পাই,
চলে যাই।
আমি কভু ফিরে নাহি চাই।
আরো দেখুন