৩০৮ (je din sakal mukul)

যে দিন      সকল মুকুল গেল ঝরে

আমায়       ডাকলে কেন গো,   এমন করে॥

              যেতে হবে যে পথে বেয়ে   শুকনো পাতা আছে ছেয়ে,

              হাতে আমার শূন্য ডালা কী ফুল দিয়ে দেবো ভরে॥

              গানহারা মোর হৃদয়তলে

তোমার     ব্যাকুল বাঁশি কী যে বলে।

              নেই আয়োজন, নেই মম ধন,   নেই আভরণ, নেই আবরণ--

              রিক্ত বাহু এই তো আমার বাঁধবে তোমায় বাহুডোরে॥

রাগ: দেশ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মধুর রূপে বিরাজ
Songs
মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ,
শোভন সভা নিরখি মন প্রাণ ভুলে ॥
নীরব নিশি সুন্দর, বিমল নীলাম্বর,
শুচিরুচির চন্দ্রকলা চরণমূলে ॥
আরো দেখুন
আজি এ আনন্দসন্ধ্যা
Songs
আজি এ আনন্দসন্ধ্যা সুন্দর বিকাশে, আহা ॥
       মন্দ পবনে আজি ভাসে আকাশে
       বিধুর ব্যাকুল মধুমাধুরী, আহা ॥
       স্তব্ধ গগনে গ্রহতারা নীরবে
       কিরণসঙ্গীতে সুধা বরষে, আহা।
প্রাণ মন মম ধীরে ধীরে প্রসাদরসে আসে ভরি,
       দেহ পুলকিত উদার হরষে, আহা ॥
আরো দেখুন
শোকতাপ গেলো দূরে
Songs
             শোক তাপ গেল দূরে,
             মার্জ্জনা করিনু তোরে!
আরো দেখুন