৭৮ (jayjatray jao go)

জয়যাত্রায় যাও গো, ওঠো জয়রথে তব।

মোরা জয়মালা গেঁথে আশা চেয়ে বসে রব॥

মোরা   আঁচল বিছায়ে রাখি    পথধুলা দিব ঢাকি,

     ফিরে এলে হে বিজয়ী,

     তোমায়    হৃদয়ে বরিয়া লব॥

আঁকিয়ো হাসির রেখা সজল আঁখির কোণে,

নব বসন্তশোভা এনো এ কুঞ্জবনে।

     তোমার    সোনার প্রদীপে জ্বালো

     আঁধার ঘরের আলো,

পরাও রাতের ভালে চাঁদের তিলক নব॥

রাগ: কীর্তন

তাল: দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ জ্যৈষ্ঠ, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): ২ জুন, ১৯২৫

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বাজিল কাহার বীণা মধুর
Songs
বাজিল কাহার বীণা    মধুর স্বরে
      আমার নিভৃত নব জীবন-'পরে
প্রভাতকমলসম    ফুটিল হৃদয় মম
      কার দুটি নিরুপম    চরণ-তরে॥
জেগে উঠে সব শোভা,    সব মাধুরী,
পলকে পলকে হিয়া    পুলকে পূরি।
      কোথা হতে সমীরণ    আনে নব জাগরণ,
           পরানের আবরণ    মোচন করে॥
      লাগে বুকে সুখে দুখে    কত যে ব্যথা,
      কেমনে বুঝায়ে কব    না জানি কথা।
আমার বাসনা আজি    ত্রিভুবনে উঠে বাজি,
      কাঁপে নদী বনরাজি    বেদনাভরে॥
আরো দেখুন
মোরা চলব না
Songs
                    মোরা    চলব না ।
           মুকুল ঝরে ঝরুক,   মোরা   ফলব না ।।
       সূর্যতারা আগুন ভুগে   জ্ব’লে মরুক যুগে যুগে–
           আমরা যতই পাই-না জ্বালা   জ্বলব না ।।
       বনের শাখা কথা বলে,  কথা জাগে সাগরজলে–
           এই ভুবনে আমরা কিছুই   বলব না ।
       কোথা হতে লাগে রে টান, জীবন-জলে ডাকে রে বান–
           আমরা তো এই প্রাণের টলায়   টলব না ।।
আরো দেখুন
এত রঙ্গ শিখেছ কোথা মুন্ডমালিনী
Songs
এত রঙ্গ শিখেছ কোথা মুণ্ডমালিনী!
তোমার নৃত্য দেখে চিত্ত কাঁপে চমকে ধরণী।
ক্ষান্ত দে মা,শান্ত হ মা,সন্তানের মিনতি।
রাঙা নয়ন দেখে নয়ন মুদি,ও মা ত্রিনয়নী।
আরো দেখুন