১৪ (jay niye jay)

যায় নিয়ে যায় আমায় আপন গানের টানে

     ঘর-ছাড়া কোন্‌ পথের পানে॥

          নিত্যকালের গোপন কথা    বিশ্বপ্রাণের ব্যাকুলতা

              আমার বাঁশি দেয় এনে দেয় আমার কানে॥

মনে যে হয় আমার হৃদয় কুসুম হয়ে  ফোটে,

     আমার হিয়া উচ্ছলিয়া সাগরে ঢেউ ওঠে।

          পরান আমার বাঁধন হারায়    নিশীথরাতের তারায় তারায়,

              আকাশ আমায় কয় কী-যে কয় কেউ বা জানে॥

রাগ: খাম্বাজ

তাল: ২ + ২ ছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১৩৩১

রচনাকাল (খৃষ্টাব্দ): 1924

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমি চিনি গো
Songs
আমি      চিনি গো চিনি    তোমারে ওগো বিদেশিনী।
তুমি      থাক সিন্ধুপারে    ওগো বিদেশিনী॥
তোমায়  দেখেছি শারদপ্রাতে,    তোমায়    দেখেছি মাধবী রাতে,
তোমায়  দেখেছি হৃদি-মাঝারে    ওগো বিদেশিনী।
আমি     আকাশে পাতিয়া কান    শুনেছি    শুনেছি তোমারি গান,
আমি     তোমারে সঁপেছি প্রাণ    ওগো বিদেশিনী।
         ভুবন ভ্রমিয়া শেষে       আমি      এসেছি নূতন দেশে,
আমি    অতিথি তোমারি দ্বারে    ওগো বিদেশিনী॥
আরো দেখুন
জীবন যখন ছিল
Songs
জীবন যখন ছিল ফুলের মতো
পাপড়ি তাহার ছিল শত শত ॥
          বসন্তে সে হ'ত যখন দাতা
          ঝরিয়ে দিত দু-চারটি তার পাতা,
                   তবুও যে তার বাকি রইত কত ॥
আজ বুঝি তার ফল ধরেছে, তাই
হাতে তাহার অধিক কিছু নাই।
          হেমন্তে তার সময় হল এবে
          পূর্ণ করে আপনাকে সে দেবে,
                   রসের ভারে তাই সে অবনত ॥
আরো দেখুন
অমৃতের সাগরে
Songs
অমৃতের সাগরে                আমি যাব যাব রে,
              তৃষ্ণা জ্বলিছে মোর প্রাণে ॥
কোথা পথ বলো হে          বলো, ব্যথার ব্যথী হে--
          কোথা হতে কলধ্বনি আসিছে কানে ॥
আরো দেখুন