১৭৮ (jani tumi phire asibe)

     জানি তুমি ফিরে আসিবে আবার, জানি।

     তবু মনে মনে প্রবোধ নাহি যে মানি॥

বিদায়লগনে ধরিয়া দুয়ার    তাই তো তোমায় বলি  বারবার

     'ফিরে এসো এসো বন্ধু আমার',    বাষ্পবিভল বাণী॥

          যাবার বেলায় কিছু মোরে দিয়ো দিয়ো

              গানের সুরেতে তব আশ্বাস প্রিয়।

     বনপথে যবে যাবে সে ক্ষণের   হয়তো বা কিছু রবে স্মরণের

          তুলি লব সেই তব চরণের    দলিত কুসুমখানি॥

রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২০ ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ৪ মার্চ, ১৯২৭

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এবার তোর মরা গাঙে
Songs
     এবার তোর   মরা গাঙে বান এসেছে,     'জয় মা' ব'লে ভাসা তরী ॥
ওরে রে     ওরে মাঝি, কোথায় মাঝি,    প্রাণপণে, ভাই, ডাক দে আজি--
     তোরা  সবাই মিলে বৈঠা নে রে,           খুলে ফেল্‌ সব দড়াদড়ি ॥
     দিনে দিনে বাড়ল দেনা,   ও ভাই,   করলি নে কেউ বেচা কেনা--
                   হাতে নাই রে কড়া কড়ি।
     ঘাটে বাঁধা দিন গেল রে,     মুখ দেখাবি কেমন ক'রে--
              ওরে,   দে খুলে দে,   পাল তুলে দে,   যা হয় হবে বাঁচি মরি ॥
আরো দেখুন
নিত্য সত্যে চিন্তন করো রে
Songs
নিত্য সত্য চিন্তন করো রে বিমলহৃদয়ে,
নির্মল অচল সুমতি রাখো ধরি সতত।।
সংশয়নৃশংস সংসারে প্রশান্ত রহো,
তাঁর শুভ ইচ্ছা স্মরি বিনয়ে রহো বিনত।।
বাসনা করো জয়, দূর করো ক্ষুদ্র ভয়।
প্রাণধন করিয়া পণ চলো কঠিন শ্রেয়পথে,
ভোলো প্রসন্নমুখে স্বার্থসুখ,আত্মদুখ— 
প্রেম-আনন্দরসে নিয়ত রহো নিরত।।
আরো দেখুন
অশ্রুনদীর সুদূর পারে
Songs
অশ্রুনদীর সুদূর পারে   ঘাট দেখা যায় তোমার দ্বারে ॥
নিজের হাতে নিজে বাঁধা   ঘরে আধা বাইরে আধা--
          এবার ভাসাই সন্ধ্যাহাওয়ায় আপনারে ॥
                             কাটল বেলা হাটের দিনে
                   লোকের কথার বোঝা কিনে।
কথার সে ভার নামা রে মন,   নীরব হয়ে শোন্‌ দেখি শোন্‌
          পারের হাওয়ায় গান বাজে কোন্‌ বীণার তারে ॥
আরো দেখুন