১৬ (gan amar jay)

          গান আমার    যায় ভেসে যায়----

     চাস্‌ নে ফিরে,    দে তারে বিদায়॥

সে যে    দখিনহাওয়ায় মুকুল ঝরা,    ধুলার আঁচল হেলায় ভরা,

     সে যে শিশির-ফোঁটার মালা গাঁথা বনের আঙিনায়॥

     কাঁদন-হাসির আলোছায়া সারা অলস বেলা--

     মেঘের গায়ে রঙের মায়া, খেলার পরে খেলা।

ভুলে-যাওয়ার বোঝাই ভরি    গেল চলে কতই তরী--

     উজান বায়ে ফেরে যদি কে রয় সে আশায়॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ আষাঢ়, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): ২ জুলাই, ১৯২৫

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওগো, তোরা কে
Songs
              ওগো, তোরা কে যাবি পারে।
আমি   তরী নিয়ে বসে আছি নদীকিনারে॥
              ও পারেতে উপবনে
              কত খেলা কত জনে,
     এ পারেতে ধু ধু মরু বারি বিনা রে॥
     এই বেলা বেলা আছে, আয় কে যাবি।
     মিছে কেন কাটে কাল কত কী ভাবি।
              সূর্য পাটে যাবে নেমে,
              সুবাতাস যাবে থেমে,
     খেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যা-আঁধারে॥
আরো দেখুন
ওরে পথিক, ওরে
Songs
          ওরে পথিক, ওরে প্রেমিক,
     বিচ্ছেদে তোর খণ্ড মিলন পূর্ণ হবে।
                   আয় রে সবে
          প্রলয়গানের মহোৎসবে ॥
     তাণ্ডবে ওই তপ্ত হাওয়ায় ঘুর্ণি লাগায়,
মত্ত ঈশান বাজায় বিষাণ, শঙ্কা জাগায়--
     ঝঙ্কারিয়া উঠল আকাশ ঝঞ্ঝারবে ॥
ভাঙন-ধরার ছিন্ন-করার রুদ্র নাটে
যখন সকল ছন্দ বিকল, বন্ধ কাটে,
মুক্তিপাগল বৈরাগীদের চিত্ততলে
     প্রেমসাধনার হোমহুতাশন জ্বলবে তবে।
          ওরে পথিক, ওরে প্রেমিক,
     সব আশাজাল যায় রে যখন উড়ে পুড়ে
     আশার অতীত দাঁড়ায় তখন ভুবন জুড়ে--
          স্তব্ধ বাণী নীরব সুরে কথা কবে।
              আয় রে সবে
          প্রলয়গানের মহোৎসবে ॥
আরো দেখুন
এতদিন বুঝি নাই, বুঝেছি ধীরে
Songs
এতদিন বুঝি নাই, বুঝেছি ধীরে,
ভালো যারে বাস তারে আনিব ফিরে।
হৃদয়ে হৃদয় বাঁধা, দেখিতে না পায় আঁধা,
নয়ন রয়েছে ঢাকা নয়ন-নীরে।
আরো দেখুন