১৩৩ (ei bujhi mor bhorer tara)

এই বুঝি মোর ভোরের তারা এল সাঁঝের তারার বেশে।

অবাক-চোখে ওই চেয়ে রয় চিরদিনের হাসি হেসে।

     সকাল বেলা পাই নি দেখা,    পাড়ি দিল কখন একা,

          নামল আলোক-সাগর-পারে অন্ধকারের ঘাটে এসে॥

সকাল বেলা আমার হৃদয় ভরিয়েছিল পথের গানে,

সন্ধ্যাবেলা বাজায় বীণা কোন্‌ সুরে যে কেই বা জানে।

     পরিচয়ের রসের ধারা     কিছুতে আর হয় না হারা

          বারে বারে নতুন করে চিত্ত আমার ভুলাবে সে॥

রাগ: কেদারা

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1326

রচনাকাল (খৃষ্টাব্দ): 1919

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওগো দেখি আঁখি তুলে চাও
Songs
ওগো, দেখি, আঁখি তুলে চাও,
তোমার চোখে কেন ঘুমঘোর।
আমি কী যেন করেছি পান,
কোন্‌ মদিরা রস-ভোর।
আমার চোখে তাই ঘুমঘোর।
ছি ছি ছি।
সখী, ক্ষতি কী।
(এ ভবে) কেহ জ্ঞানী অতি, কেহ ভোলামন,
কেহ সচেতন, কেহ অচেতন,
কাহারো নয়নে হাসির কিরণ,
কাহারো নয়নে লোর।
আমার চোখে শুধু ঘুমঘোর।
সখা, কেন গো অচলপ্রায়
হেথা, দাঁড়ায়ে তরুছায়।
অবশ হৃদয়ভারে, চরণ
চলিতে নাহি চায়,
তাই দাঁড়ায়ে তরুছায়।
ছি ছি ছি।
সখী, ক্ষতি কী।
(এ ভবে) কেহ পড়ে থাকে, কেহ চলে যায়,
কেহ বা আলসে চলিতে না চায়,
কেহ বা আপনি স্বাধীন, কাহারো
চরণে পড়েছে ডোর।
কাহারো নয়নে লেগেছে ঘোর।
আরো দেখুন
চলি গো, চলি
Songs
    চলি গো, চলি গো, যাই গো চলে।
    পথের প্রদীপ জ্বলে গো গগন-তলে॥
বাজিয়ে চলি পথের বাঁশি,    ছড়িয়ে চলি চলার হাসি,
    রঙিন বসন উড়িয়ে চলি জলে স্থলে॥
    পথিক ভুবন ভালোবাসে পথিকজনে রে।
    এমন সুরে তাই সে ডাকে ক্ষণে ক্ষণে রে।  
চলার পথের আগে আগে    ঋতুর ঋতুর সোহাগ জাগে,
    চরণঘায়ে মরণ মরে পলে পলে॥
আরো দেখুন
আমি কান পেতে
Songs
আমি    কান পেতে রই      ও আমার   আপন হৃদয়গহন-দ্বারে   বারে বারে
কোন্‌   গোপনবাসীর কান্নাহাসির   গোপন কথা শুনিবারে--   বারে বারে ॥
          ভ্রমর সেথা হয় বিবাগি   নিভৃত নীল পদ্ম লাগি রে,
কোন্‌   রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে   বারে বারে ॥
          কে সে মোর   কেই বা জানে,   কিছু তার   দেখি আভা।
          কিছু পাই   অনুমানে,   কিছু তার   বুঝি না বা।
          মাঝে মাঝে তার বারতা   আমার ভাষায় পায় কি কথা রে,
ও সে   আমায় জানি পাঠায় বাণী   গানের তানে লুকিয়ে তারে   বারে বারে ॥
আরো দেখুন