২৬২ (biraha madhur hala)

     বিরহ মধুর হল আজি   মধুরাতে।

গভীর রাগিণী উঠে বাজি   বেদনাতে॥

                   ভরি দিয়া পূর্ণিমানিশা     অধীর অদর্শনতৃষা

                        কী করুণ মরীচিকা আনে   আঁখিপাতে॥

          সুদূরের সুগন্ধধারা   বায়ুভরে

     পরানে আমার পথহারা   ঘুরে মরে।

                   কার বাণী কোন্‌ সুরে তালে   মর্মরে পল্লবজালে,

                        বাজে মম মঞ্জীররাজি   সাথে সাথে॥

রাগ: বেহাগ

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1317

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

স্বপ্নে আমার মনে
Songs
স্বপ্নে আমার মনে হল   কখন   ঘা দিলে আমার দ্বারে,   হায়।
          আমি   জাগি নাই জাগি নাই গো,
              তুমি   মিলালে অন্ধকারে,   হায়॥
                   অচেতন মনো-মাঝে   তখন   রিমিঝিমি ধ্বনি বাজে,
              কাঁপিল বনের ছায়া ঝিল্লিরঝঙ্কারে।
          আমি   জাগি নাই জাগি নাই গো,   নদী   বহিল বনের পারে॥
পথিক এল দুই প্রহরে   পথের আহ্বান আনি ঘরে।
          শিয়রে নীরব বীণা   বেজেছিল কি জানি না--
                   জাগি নাই জাগি নাই গো,
              ঘিরেছিল বনগন্ধ ঘুমের চারি ধারে॥
আরো দেখুন
না, যেয়ো না
Songs
        না,      যেয়ো না, যেয়ো নাকো।
    মিলনপিয়াসী মোরা--  কথা রাখো, কথা রাখো॥
আজো বকুল আপনহারা    হায় রে,    ফুল ফোটানো হয় নি সারা,
                    সাজি ভরে নি--
                পথিক ওগো, থাকো থাকো॥
            চাঁদের চোখে জাগে নেশা,
        তার    আলো গানে গন্ধে মেশা।
দেখো চেয়ে কোন্‌ বেদনায়    হায় রে    মল্লিকা ওই যায় চলে যায়
                অভিমানিনী--
        পথিক, তারে ডাকো ডাকো॥
আরো দেখুন
শ্রাবণের পবনে আকুল
Songs
          শ্রাবণের পবনে আকুল বিষণ্ন সন্ধ্যায়
          সাথিহারা ঘরে মন আমার
          প্রবাসী পাখি ফিরে যেতে চায়
          দূরকালের অরণ্যছায়াতলে॥
          কী জানি সেথা আছে কিনা   আজও বিজনে বিরহী হিয়া
          নীপবনগন্ধঘন অন্ধকারে--
          সাড়া দিবে কি গীতহীন নীরব সাধনায়॥
হায়,    জানি সে নাই জীর্ণ নীড়ে, জানি সে নাই নাই।
          তীর্থহারা যাত্রী ফিরে ব্যর্থ বেদনায়--
          ডাকে তবু হৃদয় মম মনে-মনে   রিক্ত ভুবনে
          রোদন-জাগা সঙ্গীহারা   অসীম শূন্যে শূন্যে॥
আরো দেখুন