৩২০ (bina saje saji dekha debe)

বিনা সাজে সাজি    দেখা দিবে তুমি কবে,

আভরণে আজি    আবরণ কেন রবে॥

    ভালোবাসা যদি    মেশে আধা-আধি মোহে

    আলোতে আঁধারে    দোঁহারে হারাব দোঁহে,

    ধেয়ে আসে হিয়া    তোমার সহজ রবে,

    আভরণ দিয়া    আবরণ কেন তবে॥

ভাবের রসেতে    যাহার নয়ন ডোবা

ভূষণে তাহারে    দেখাও কিসের শোভা।

    কাছে এসে তবু    কেন রয়ে গেলে দূরে।

    বাহির-বাঁধনে    বাঁধিবে কি বন্ধুরে।

    নিজের ধনে কি    নিজে চুরি করে লবে--

    আভরণে আজি    আবরণ কেন তবে॥

রাগ: কীর্তন

তাল: ষষ্ঠী-দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ চৈত্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): ২ এপ্রিল, ১৯২৬

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হায় রে, হায় রে নূপুর
Songs
      হায় রে, হায় রে, নূপুর
তার   করুণ চরণ ত্যজিলি, হারালি
      কলগুঞ্জনসুর।
নীরব ক্রন্দনে বেদনাবন্ধনে
      রাখিলি ধরিয়া বিরহ ভরিয়া
            স্মরণ সুমধুর।
তার   কোমল-চরণ-স্মরণ সুমধুর।
তোর   ঝংকারহীন ধিক্কারে কাঁদে
            প্রাণ মম নিষ্ঠুর॥
আরো দেখুন
কালী কালী বলো রে আজ
Songs
                 কালী কালী কালী বলো রে আজ
                 বলো হো,হো হো,বলো হো,হো হো,বলো হো!
                          নামের জোরে সাধিব কাজ,
                 বলো হো,হো,বলো হো, বলো হো!
                 ওই ঘোর মত্ত করে নৃত্য রঙ্গ মাঝারে,
                 ওই লক্ষ লক্ষ যক্ষ রক্ষ ঘেরি শ্যামারে,
                 ওই লট্ট পট্ট কেশ,অট্ট অট্ট হাসে রে;
                          হাহা হাহাহা হাহাহা!
                 আরে বল্‌ রে শ্যামা মায়ের জয়,জয় জয়,
                 জয় জয়,জয় জয়,জয় জয়,জয় জয়,
                 আরে বল্‌ রে শ্যামা মায়ের জয়,জয় জয়,
                 আরে বল্‌ রে শ্যামা মায়ের জয়!
আরো দেখুন
ওরে, কে রে
Songs
ওরে,   কে রে এমন জাগায় তোকে?
          ঘুম কেন নেই তোরই চোখে?
চেয়ে আছিস আপন-মনে--   ওই-যে দূরে গগন-কোণে
রাত্রি মেলে রাঙা নয়ন    রুদ্রদেবের দীপ্তালোকে ॥
                   রক্তশতদলের সাজি
                   সাজিয়ে কেন রাখিস আজি?
কোন্‌ সাহসে একেবারে   শিকল খুলে দিলি দ্বারে--
জোড়হাতে তুই ডাকিস কারে,   প্রলয় যে তোর ঘরে ঢোকে ॥
আরো দেখুন