২২৬ (bani mor nahi)

বাণী মোর নাহি,

     স্তব্ধ হৃদয় বিছায়ে চাহিতে শুধু জানি॥

          আমি অমাবিভাবরী আলোছায়া,

              মেলিয়া অগণ্য তারা

                   নিষ্ফল আশায় নিঃশেষ পথ চাহি॥

তুমি যবে বাজাও বাঁশি   সুর আসে ভাসি

     নীরবতার গভীরে   বিহ্বূল বায়ে

          নিদ্রাসমুদ্র পারায়ে।

              তোমার সুরের প্রতিধ্বনি   তোমারে দিই ফিরায়ে,

                   কে জানে সে কি পশে তব স্বপ্নের তীরে

                        বিপুল অন্ধকার বাহি॥

রাগ: কাফি-কানাড়া

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1346

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তারো তারো, হরি, দীনজনে
Songs
                       তারো তারো, হরি , দীনজনে।
         ডাকো তোমার পথে, করুণাময়,  পূজনসাধনহীন জনে।।
         অকূল সাগরে না হেরি ত্রাণ,  পাপে তাপে জীর্ণ এ প্রাণ–
         মরণমাঝারে শরণ দাও হে,   রাখো এ দুর্বল ক্ষীণজনে।।
         ঘেরিল যামিনী, নিভিল আলো,  বৃথা কাজে মম দিন ফুরালো–
         পথ নাহি, প্রভু, পাথেয় নাহি– ডাকি তোমারে প্রাণপণে।
         দিকহারা সদা মরি যে ঘুরে,  যাই তোমা হতে দূর সুদূরে,
         পথ হারাই রসাতলপুরে– অন্ধ এ লোচন মোহঘনে।।
আরো দেখুন
নিশীথে কী কয়ে
Songs
     নিশীথে কী কয়ে গেল মনে    কী জানি, কী জানি।
     সে কি ঘুমে, সে  কি জাগরণে    কী জানি, কী জানি॥
     নানা কাজে  নানা মতে    ফিরি ঘরে, ফিরি পথে--
     সে কথা কি অগোচরে বাজে ক্ষণে ক্ষণে। কী জানি, কী জানি॥
সে কথা কি অকারণে ব্যথিছে হৃদয়,     একি ভয়, একি জয়।
সে কথা কি কানে কানে বারে বারে কয়     'আর নয়' 'আর নয়'।
     সে কথা কি নানা সুরে     বলে মোরে 'চলো দূরে'--
     সে কি বাজে বুকে মম, বাজে কি গগনে। কী জানি, কী জানি॥
আরো দেখুন
চলি গো, চলি
Songs
    চলি গো, চলি গো, যাই গো চলে।
    পথের প্রদীপ জ্বলে গো গগন-তলে॥
বাজিয়ে চলি পথের বাঁশি,    ছড়িয়ে চলি চলার হাসি,
    রঙিন বসন উড়িয়ে চলি জলে স্থলে॥
    পথিক ভুবন ভালোবাসে পথিকজনে রে।
    এমন সুরে তাই সে ডাকে ক্ষণে ক্ষণে রে।  
চলার পথের আগে আগে    ঋতুর ঋতুর সোহাগ জাগে,
    চরণঘায়ে মরণ মরে পলে পলে॥
আরো দেখুন