৩৭৩ (ami tomar kebal)

              আমি   কেবল তোমার দাসী

কেমন ক'রে আনব মুখে   'তোমায় ভালোবাসি'॥

          গুণ যদি মোর থাকত তবে   অনেক আদর মিলত ভবে,

                   বিনামূল্যের কেনা আমি শ্রীচরণপ্রয়াসী॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1317

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পোহালো পোহালো বিভাবরী,
Songs
              পোহালো পোহালো বিভাবরী,
                   পূর্বতোরণে শুনি বাঁশরি॥
     নাচে তরঙ্গ, তরী অতি চঞ্চল,   কম্পিত অংশুককেতন-অঞ্চল,
          পল্লবে পল্লবে পাগল জাগল   আলসলালস পাসরি॥
উদয়-অচলতল সাজিল নন্দন,   গগনে গগনে বনে জাগিল বন্দন,
     কনককিরণঘন শোভন স্যন্দন-- নামিছে শারদসুন্দরী।
দশদিক-অঙ্গনে দিগঙ্গনাদল   ধ্বনির শূন্য ভরি শঙ্খ সুমঙ্গল--
     চলো রে চলো চলো তরুণযাত্রীদল   তুলি নব মালতীমঞ্জরী॥
আরো দেখুন
ওগো তুমি পঞ্চদশী
Songs
              ওগো তুমি পঞ্চদশী,
তুমি     পৌঁছিলে পূর্ণিমাতে।
মৃদুস্মিত স্বপ্নের আভাস তব বিহ্বল রাতে॥
          ক্বচিৎ জাগরিত বিহঙ্গকাকলী
              তব নবযৌবনে উঠিছে আকুলি   ক্ষণে ক্ষণে।
          প্রথম আষাঢ়ের কেতকীসৌরভ তব নিদ্রাতে॥
                        যেন অরণ্যমর্মর
              গুঞ্জরি উঠে তব বক্ষ থরথর।
                   অকারণ বেদনার ছায়া ঘনায় মনের দিগন্তে,
                        ছলোছলো জল এনে দেয় তব নয়নপাতে॥
আরো দেখুন
পেয়েছি অভয়পদ
Songs
     পেয়েছি অভয়পদ, আর ভয় কারে--
     আনন্দে চলেছি ভবপারাবারপারে ॥
মধুর শীতল ছায়              শোক তাপ দূরে যায়,
     করুণাকিরণ তাঁর অরুণ বিকাশে।
     জীবনে মরণে আর কভু না ছাড়িব তাঁরে ॥
আরো দেখুন