১৫৮ (amar maner koner)

আমার    মনের কোণের বাইরে

আমি    জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে॥

     কোন্‌    অনেক দূরে    উদাস সুরে

          আভাস যে কার পাই রে--

              আছে-আছে নাই রে॥

আমার    দুই আঁখি হল হারা,

     কোন্‌ গগনে    খোঁজে কোন্‌ সন্ধ্যাতারা।

          কার    ছায়া আমায়    ছুঁয়ে যে যায়,

              কাঁপে হৃদয় তাই রে--

                   গুন্‌গুনিয়ে গাই রে॥

রাগ: কাফি

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1328

রচনাকাল (খৃষ্টাব্দ): 1921

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কেন রাজা, ডাকিস কেন
Songs
                 কেন রাজা ডাকিস কেন,এসেছি সবে।
                 বুঝি আবার শ্যামা মায়ের পুজো হবে।
            শিকারে হবে যেতে,আয় রে সাথে।
          ওরে,রাজা কী বলছে শোন্‌।
              শিকারে চল তবে।
                 সবারে আন্‌ ডেকে যত দলবল সবে।
আরো দেখুন
ছিন্ন শিকল পায়ে নিয়ে
Songs
ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি,
যা উড়ে,যা উড়ে,যা রে একাকী।
বাজবে তোর পায়ে সেই বন্ধ,পাখাতে পাবি আনন্দ—
দিশাহারা মেঘ যে গেল ডাকি।
নির্মল দুঃখে যে সেই তো মুক্তি নির্মল শূন্যের প্রেমে।
আত্মবিড়ম্বন দারুন লজ্জা, নিঃশেষে যাক সে থেমে।
দুরাশার মরাবাঁচায় এতদিন ছিলি তোর খাঁচায়—
ধূলিতলে যাবি রাখি॥
আরো দেখুন
পুরী হতে পালিয়েছে যে পুরসুন্দরী
Songs
         পুরি হতে পালিয়েছে যে পুরসুন্দরী
কোথা তারে ধরি, কোথা তারে ধরি।
      রক্ষা রবে না, রক্ষা রবে না--
      এমন ক্ষতি রাজার সবে না,
                  রক্ষা রবে না।
বন হতে কেন গেল অশোকমঞ্জরী
ফাল্গুনের অঙ্গন শূন্য করি।
      ওরে কে তুই ভুলালি,
      তারে কে তুই ভুলালি--
ফিরিয়ে দে তারে মোদের বনের দুলালী,
      তারে কে তুই ভুলালি।
আরো দেখুন