১৭৭ (shiuli fota phuralo jei )

শিউলি-ফোটা ফুরোল যেই ফুরোল   শীতের বনে

          এলে যে--

আমার   শীতের বনে এলে যে সেই শূন্যক্ষণে॥

তাই গোপনে সাজিয়ে ডালা   দুখের সুরে বরণমালা

              গাঁথি মনে মনে   শূন্যক্ষণে॥

          দিনের কোলাহলে

     ঢাকা সে যে  রইবে হৃদয়তলে--

আমার   বরণমালা রইবে হৃদয়তলে॥

রাতের তারা উঠবে যবে   সুরের মালা বদল হবে

              তখন তোমার সনে   মনে মনে॥

রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কার হাতে যে
Songs
         কার হাতে যে ধরা দেব হায়
তাই    ভাবতে আমার বেলা যায়।
ডান দিকেতে তাকাই যখন       বাঁয়ের লাগি কাঁদে রে মন--
বাঁয়ের দিকে ফিরলে তখন       দখিন ডাকে 'আয় রে আয়'॥
আরো দেখুন
কান্নাহাসির-দোল-দোলানো
Songs
কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা,
তারি মধ্যে চিরজীবন বইব গানের ডালা--
এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা
           সুরের-গন্ধ-ঢালা?।
তাই কি আমার ঘুম ছুটেছে, বাঁধ টুটেছে মনে,
খ্যাপা হাওয়ার ঢেউ উঠেছে চিরব্যথার বনে,
কাঁপে আমার দিবানিশার সকল আঁধার আলা!
এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা
           সুরের-গন্ধ-ঢালা?।
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি,
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি।
শান্তি কোথায় মোর তরে হায় বিশ্বভুবন-মাঝে,
অশান্তি যে আঘাত করে তাই তো বীণা বাজে।
নিত্য রবে প্রাণ-পোড়ানো গানের আগুন জ্বালা--
এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা
           সুরের-গন্ধ-ঢালা?।
আরো দেখুন
যদি তোমার দেখা
Songs
যদি         তোমার দেখা না পাই প্রভু,
                             এবার এ জীবনে
তবে        তোমায় আমি পাই নি যেন
                          সে কথা রয় মনে।
যেন         ভুলে না যাই, বেদনা পাই
                          শয়নে স্বপনে।
                এ সংসারের হাটে
আমার         যতই দিবস কাটে,
আমার         যতই দু হাত ভরে ওঠে ধনে,
তবু            কিছুই আমি পাই নি যেন
                       সে কথা রয় মনে।
যেন           ভুলে না যাই, বেদনা পাই
                       শয়নে স্বপনে।
              যদি আলসভরে
আমি        বসি পথের 'পরে,
যদি         ধুলায় শয়ন পাতি সযতনে,
যেন         সকল পথই বাকি আছে
                     সে কথা রয় মনে।
যেন        ভুলে না যাই, বেদনা পাই
                     শয়নে স্বপনে।
              যতই উঠে হাসি,
ঘরে         যতই বাজে বাঁশি,
ওগো        যতই গৃহ সাজাই আয়োজনে,
যেন         তোমায় ঘরে হয় নি আনা
                     সে কথা রয় মনে।
যেন         ভুলে না যাই, বেদনা পাই
                      শয়নে স্বপনে॥
আরো দেখুন