১৫১ (sharat alor kamal bane)

                   শরত-আলোর কমলবনে

বাহির হয়ে বিহার করে   যে ছিল মোর মনে মনে॥

     তারি সোনার কাঁকন বাজে   আজি প্রভাতকিরণ-মাঝে,

     হাওয়ায় কাঁপে আঁচলখানি-- ছড়ায় ছায়া ক্ষণে ক্ষণে॥

আকুল কেশের পরিমলে

শিউলিবনের উদাস বায়ু পড়ে থাকে তরুতলে।

     হৃদয়মাঝে হৃদয় দুলায়,   বাহিরে সে ভুবন ভুলায়--

     আজি সে তার চোখের চাওয়া   ছড়িয়ে দিল নীল গগনে॥

রাগ: কালাংড়া

তাল: রূপকড়া

রচনাকাল (বঙ্গাব্দ): ১১ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৮ অগাস্ট, ১৯১৪

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ধিক্‌ ধিক্‌ ওরে মুগ্ধ
Songs
           ধিক্ ধিক্ ওরে মুগ্ধ,কেন চাস্ ফিরে ফিরে।
               এ যে দূষিত নিষ্ঠুর স্বপ্ন,
            এ যে মোহবাষ্পঘন কুজ্ঝটিকা— 
               দীর্ণ করিবি না কি রে।
            অশুচি প্রেমের উচ্ছিষ্টে
               নিদারুণ বিষ— 
                লোভ না রাখিস
            প্রেতবাস তোর ভগ্ন মন্দিরে।
                 নির্মম বিচ্ছেদসাধনায়
                 পাপক্ষালন হোক— 
                 না কোরো মিথ্যা শোক,
                  দুঃখের তপস্বী রে— 
                 স্মৃতিশৃঙ্খল করো ছিন্ন— 
                  আয় বাহিরে,
                     আয় বাহিরে।
আরো দেখুন
ও দেখা দিয়ে
Songs
ও   দেখা দিয়ে যে চলে গেল   ও   চুপিচুপি কী বলে গেল।
     যেতে যেতে গো, কাননেতে গো   ও   কত যে ফুলে দ'লে গেল॥
     মনে মনে কী ভাবে কে জানে,   মেতে আছে ও যেন কী গানে,
     নয়ন হানে আকাশ-পানে-- চাঁদের হিয়া গ'লে গেল॥
ও   পায়ে পায়ে যে বাজায়ে চলে   বীণার ধ্বনি তৃণের দলে।
     কে জানে কারে ভালো কি বাসে,   বুঝিতে নারি কাঁদে কি হাসে,
     জানি নে ও কি ফিরিয়া আসে-- জানি নে ও কি ছ'লে গেল॥
আরো দেখুন
কোন দেবতা সে কী পরিহাসে
Songs
                   কোন্‌ দেবতা সে, কী পরিহাসে
                             ভাসালো মায়ার ভেলায়।
                   স্বপ্নের সাথি এসো মোরা মাতি
                             স্বর্গের কৌতুক-খেলায়।
                        সুরের প্রবাহে হাসির তরঙ্গে
                   বাতাসে বাতাসে ভেসে যাব রঙ্গে,
                             নৃত্যবিভঙ্গে,
                   মাধবীবনের মধুগন্ধে
                        মোদিত মোহিত মন্থর বেলায়।
                   যে ফুলমালা দুলায়েছ আজি
                               রোমাঞ্চিত বক্ষতলে,
                   মধুরজনীতে রেখো সরসিয়া
                               মোহের মদির জলে।
                   নবোদিত সূর্যের করসম্পাতে
                        বিকল হবে হায় লজ্জা-আঘাতে,
                   দিন গত হলে নূতন প্রভাতে
                             মিলাবে ধুলার তলে
                                  কার অবহেলায়।
আরো দেখুন